টেস্টে কোহলির রেকর্ড ধোনির অধিনায়কত্বে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে : সৌরভ

সৌরভ নিজে মনে করছেন, টেস্ট অধিনায়ক হিসাবে কোহলির সাফল্য বিরাট চাপ তৈরি করবে একদিনের ম্যাচের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উপরে।

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর : ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৪-০ ব্যবধানে সিরিজ জয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে বিরাটের প্রশংসায়ও পঞ্চমুখ তিনি।

অধিনায়ক কোহলির ১৮টি টেস্টে অপরাজিত থাকা ও সর্বোপরি পরপর পাঁচটি সিরিজ জেতার রেকর্ডকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সৌরভ। আর একইসঙ্গে একদিনের ম্যাচে অধিনায়কত্বের তাজ কার মাথায় থাকা উচিত সেই বিতর্কও ফের একবার উসকে উঠেছে।

টেস্টে কোহলির রেকর্ড ধোনির অধিনায়কত্বে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে : সৌরভ

এমনকী সৌরভ নিজেও মনে করছেন, টেস্ট অধিনায়ক হিসাবে কোহলির সাফল্য বিরাট চাপ তৈরি করবে একদিনের ম্যাচের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উপরে। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে সেই চাপ ধোনির উপরে বেশ ভালোই বজায় থাকবে বলে মনে করছেন সৌরভ।

তাঁর মতে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। ২০১৯ বিশ্বকাপের জন্য এখন থেকেই আমাদের পরিকল্পনা করতে হবে। তবে একইসঙ্গে সৌরভ মনে করছেন, একদিনের ম্যাচের অধিনায়ক হিসাবে আরও কিছুদিন বিরাটকে অপেক্ষা করতে হবে। কোহলিই আজ নয় তো কাল, একদিনের ম্যাচের অধিনায়ক হবে।

আর সেক্ষেত্রে যেহেতু ২০১৯ বিশ্বকাপ সকলের মাথায় রয়েছে, তাই নির্বাচকদের ঠিক করতে হবে কাকে তাঁরা পরবর্তী বিশ্বকাপের অধিনায়ক হিসাবে চাইছেন, বলেছেন সৌরভ।

এর আগে আর এক প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বিরাটকে অধিনায়ক করার ব্যাপারে সওয়াল করেছিলেন। তিনি বলেন, ধোনি কেরিয়ারের শেষ সীমায় পৌঁছে গিয়েছে। যদি নির্বাচকেরা মনে করেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ধোনি টানতে পারবেন না তাহলে এখনই তাঁকে সরিয়ে বিরাটকে দায়িত্ব দেওয়া উচিত।

তবে মনে করা হচ্ছে, একদিনের দলের অধিনায়কত্বের বিষয়ে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন নির্বাচকেরা। সেই টুর্নামেন্টই বলে দেবে ২০১৯ বিশ্বকাপের অধিনায়ক কে হবেন, ধোনি না কোহলি?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+