শর্মা-কোহলির সম্পর্ক কোন বাঁকে দাঁড়িয়ে, না হলে কেন হয় বারবার একই ঘটনা
বিরাট কোহলির সঙ্গে শর্মাদের সম্পর্ক একটু বিশেষ। কখনও তা খুব ভাল, আবার খুঁটিয়ে দেখলে তাতে অন্য মাত্রাও খুঁজে পেতে পারেন নিন্দুকরা।
কোহলি ও শর্মা- জুটিতে লুটির আদর্শ উদাহরণ। দু'জনের মিল মিশও বেশ ভাল, কিন্তু তাদের ভুল বোঝাবুঝির ছবি দুনিয়া একাধিকবার দেখেছে।


এপর্যন্ত ৫৮ টি ইনিংসে একসঙ্গে খেলেছেন এই দুই ক্রিকেটার। এই জুটিতে ৫৭ গড়ে রয়েছে ৩০৭১ রান। ১১টি শতরানও রয়েছে এই জুটির। আটবার উঠেছে ৫০-র বেশি রান। তবুও নিন্দুকরা ভুরু কোঁচকাচ্ছেন। এতদিন খেলেও কেন দুজনের মধ্যে সঠিক বোঝাপড়া তৈরি হল না। তা নইলে ৬ বার একে অপরকে রান আউট করান।
বৃহস্পতিবার বেঙ্গালুরুতেও ভুল বোঝাবুঝির শিকার হয়ে আউট হন রোহিত শর্মা। এর আগে বিরাট কোহলি অন্তত বার পাঁচেক এইভাবে রান আউট হয়েছেন। ২০১১ সালে কিংস্টনে তখন কেরিয়ারের শুরু কোহলি-রোহিত দুজনেরই। সেখানে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে শতরান থেকে মাত্র ছ রান দূরে দাঁড়িয়েছিলেন কোহলি। কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান তিনি।
ফের এই ঘটনার পুনরাবৃত্তি হয় ২০১৩ সালে বেঙ্গালুরুতে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। রোহিত শর্মা ২০৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন সেই ম্যাচে। কিন্তু সে ম্যাচে বিরাট ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হয়ে যান। একই ছবি দেখে ২০১৪ -র কলকাতাও। সেই ম্যাচেও ২৬৪ রান করেছিলেন রোহিত শর্মা। কিন্তু বিরাটের শতরানের ঠিক একটু আগে একটি এক রান দৌড়ে নেওয়ার সময় ফের রান আউট হয়ে যান বিরাট।
ব্রিসেবেন ২০১৬ সাল , প্রতিপক্ষ ফের অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে জুটিতে ওঠে ১২৫ রান। কেন রিচার্ডসনের দারুণ থ্রোয়ে রান আউট হয়ে যান বিরাট কোহলি। ২০১৭ এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও এভাবেই রান আউট হওয়ার কিস্সা। জুটিতে লুটি চালাচ্ছিলেন কোহলি ও শর্মা। ৯১ রানে রান আউট হয়ে যান ভারত অধিনায়ক বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications