Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরোধ লাগানোর অপচেষ্টা প্রাক্তন পাক অধিনায়কের

নিজের দেশে তাঁর মতামত কতটা গুরুত্ব পায় তা নিয়ে সংশয় আছে। সোশ্যাল মিডিয়ার ব্যাপ্তি বাড়ায় যে কেউ এখন হয়ে দাঁড়িয়েছেন বিশেষজ্ঞ! সেই ভূমিকায় নিজেকে ভাইরাল করার লোভ সামলাতে না পারে যে যা খুশি পারেন, বলে চলেন। তা কতটা সত্যনিষ্ঠ, তথ্যনির্ভর সেই সংশয় রেখেই। সেই তালিকায় সংযোজিত হলো রশিদ লতিফের নাম।

লতিফের অপচেষ্টা

ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা কট বিহাইন্ড নামে একটি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। তাতে তিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফের। সেই সুযোগে টি ২০ বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটে বিতর্ক উস্কে দিতে তিনি বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর পক্ষ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলার অপচেষ্টায় নেমেছেন। সবটাই নিজের ধারণা বলে উল্লেখ করলেও অকারণে ভারতীয় ক্রিকেটে নাক গলানোর বদভ্যাস থেকে নিজেকে দূরে রাখতে পারেননি রশিদ লতিফ।

বিতর্ক তৈরির প্রয়াস

বিতর্ক তৈরির প্রয়াস

লতিফের দাবি, গত কয়েক বছরে বিরাট কোহলির কেরিয়ারের গতিপথ থেকে শুরু করে ভারতের হেড কোচের পদ থেকে রবি শাস্ত্রীর সরে যাওয়ার নেপথ্যে রয়েছেন নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বিসিসিআই সভাপতি হয়ে আসার পর যেসব পরিবর্তন এসেছে সেগুলিই নাকি এই দুটি ক্ষেত্রে দায়ী! লতিফ বলেন, গত টি ২০ বিশ্বকাপের আগে ভারত মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর করল। তার আগেই বিরাট কোহলি টি ২০ ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা করলেন। এটা আমাদের কাছে শকিং ছিল। নেপথ্যে কী চলছে সেই সম্পর্কে আমাদের কোনও ধারণাই ছিল না। এরপর ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। রোহিত শর্মা আনফিট। লোকেশ রাহুল অধিনায়ক হলেন। এরপর কোহলি টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিলেন। অল্প সময়ের মধ্যেই অনেক কিছু ঘটনা ঘটে গেল।

সৌরভকে কাঠগড়ায় তোলা

সৌরভকে কাঠগড়ায় তোলা

এখানেই না থেমে রশিদ বলে চলেন, ২০১৯ সালের বিশ্বকাপের দিকেও নজর ফেরানো যাক। রবি শাস্ত্রী হেড কোচ ছিলেন। সবমিলিয়ে আমার যেটা ধারণা হয়েছে তা হলো সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ে আসার পরই পরিবর্তনগুলি ত্বরান্বিত হয়েছে। শাস্ত্রী গেলেন, দ্রাবিড় এলেন। বিক্রম রাঠোর আগে থেকেই ছিলেন। আমার ধারণে নেপথ্যে কিছু বিষয় নিশ্চিতভাবেই রয়েছে। এরপরই চাঞ্চল্যকর অভিযোগ এনে লতিফ বলেন, তাঁর উপলব্ধি একজন ক্রিকেটার কেরিয়ারের সেরা সময়ে থাকাকালীন তাঁকে নানাভাবে ইচ্ছে করেই সমস্যায় ফেলা হয়েছে।

পাত্তা দিচ্ছে না ভারতীয় ক্রিকেট

পাত্তা দিচ্ছে না ভারতীয় ক্রিকেট

লতিফের এই বক্তব্য থেকে বোঝা একেবারেই কঠিন নয় যে, তিনি বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বিভেদ চওড়া করতে চাইছেন। সেটাও টি ২০ বিশ্বকাপের আগে। উল্লেখ্য, গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সৌরভকে মিথ্যা প্রতিপন্ন করতে পিছপা হননি কোহলি। অনেকেই তাঁর সমালোচনা করলেও সৌরভ কিন্তু দক্ষ প্রশাসকের মতো করেই পরিস্থিতির সামাল দিয়েছেন। বিরাট যখন চূড়ান্ত ব্যর্থ, তখনও তাঁর পাশে থেকে বার্তা দিয়েছেন বিসিসিআই সভাপতি। বিরাট ইংল্যান্ড সফরের পর ছুটি কাটিয়ে এসে এশিয়া কাপে দারুণ প্রত্যাবর্তন করেছেন। সৌরভ এক সাক্ষাৎকারে দক্ষতার নিরিখে কোহলিকে তাঁর চেয়েও এগিয়ে রেখেছেন। তার মধ্যে লতিফের প্রচারে আসার অপচেষ্টাকে গুরুত্ব দিচ্ছে না ভারতের ক্রিকেট মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+