"সেমিফাইনালেই ফর্মে ফিরবে বিরাট", মন বলছে ধোনির

সিডনি, ২২ মার্চ : সেমিফাইনালেই ফর্মে ফিরবেন বিরাট কোহলি। এমনটাই বিশ্বাস করছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। "বড় খেলোয়াড়রা বড় ম্যাচেই জ্বলে ওঠে", বিরাটকে নিয়ে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন আত্মবিশ্বাসী ধোনি।

গত কয়েকবছরে বিরাট ভারতের হয়ে অসাধারণ খেলেছে। ব্যাটসম্যান হিসেবে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আর এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সেভাবে জ্বলে ওঠেনি বিরাট। এই দুইয়ের মিশ্রণেই ধোনির মন বলছে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ব্যাট হাতে জ্বলে উঠবেন ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তের পোস্টার বয় কোহলি।

সেমিফাইনালেই ফর্মে ফিরবে বিরাট, মন বলছে ধোনির


এমনিতে অজিবাহিনীর বিরুদ্ধে বরাবরই ভালো খেলেন বিরাট। শেষ সিরিজেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। ফলে সেমিফাইনালেও সেই আশায় বুক বাঁধছে আসমুদ্রহিমাচল। সেই তালিকায় এবার যোগ দিলেন মাহিও। তিনি জানিয়েছেন, বিরাট মোটেও খারাপ খেলছে না। সবাই আসলে ওর কাছে শতরান আশা করছে যা সবসময় করা সম্ভব নয়।

এবারের বিশ্বকাপে মোটেও খারাপ ফর্মে নেই বিরাট। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ করার পর শেষ ৬ টি ইনিংসে যথাক্রমে ৪৬, ৩৩*, ৪৪*, ৩৮ ও ৩ রান করেছেন তিনি। আর তাই ক্যাপ্টেন কুলের মনে হচ্ছে, সেমিফাইনালই হল সেই ম্যাচ যেখানে ফের চলবে বিরাটের ব্যাট।

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে অসাধারণ খেলেন বিরাট। সিরিজে ৪টি শতরান করেন। টেস্ট থেকে ধোনি অবসর নেওয়ায় অধিনায়কের দায়িত্বও সামলান। অন্যদিকে ১৫৭ টি একদিনের ম্যাচে ৫২ গড়ে ইতিমধ্যেই ২২ টি শতরান করে ছুঁয়ে ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আগামিদিনে তাঁর সামনে শতরানের নিরিখে শুধু রয়েছেন শচীন (৫১টি শতরান)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+