Virat Kohli: রণবীরকে টেক্কা বিরাটের, অনেক পিছনে শাহরুখ-সলমন! দীপিকার কাছে ধোনি, কোহলির ব্র্যান্ড ভ্যালু কত?

Virat Kohli: চলতি টি২০ বিশ্বকাপে বিরাট কোহলি একবারও দুই অঙ্কের রান পাননি। আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী আয়ারল্যান্ড ম্যাচে ১, পাকিস্তানের বিরুদ্ধে ৪ ও আমেরিকার বিরুদ্ধে ০ রানে আউট হয়েছেন।

সুপার এইটেই কোহলির ব্য়াট জ্বলে ওঠার প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা। তার আগে সুখবর। বিরাট কোহলিই ফের ভারতীয়দের মধ্যে সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি।

Virat Kohli

কনসালটেন্সি ফার্ম ক্রলের রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালুই ২০২৩ সালে ভারতীয় সেলেবদের মধ্যে সবচেয়ে বেশি। ২০২২ সালে তা ছিল ১৭৬.৯ মিলিয়ন মার্কিন ডলার। ২৯ শতাংশ বেড়ে ২০২৩-এ তা হয়েছে ২২৭.৯ মিলিয়ন মার্কিন ডলার।

যদিও বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালু সর্বাধিক ছিল ২০২০ সালে। ২০২৩ সালে ভারতীয় সেলেবদের মধ্যে ব্র্যান্ড ভ্যালুর নিরিখে শীর্ষে থাকলেও ২০২০ সালের রেকর্ড ছুঁতে বা ভাঙতে পারেননি কোহলি। সে বছর বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালু ছিল ২৩৭.৭ মিলিয়ন মার্কিন ডলার।

বিরাট কোহলি শীর্ষে আসায় দুইয়ে নেমে গেলেন রণবীর সিং। বলিউডের এই নায়কের ব্র্যান্ড ভ্যালু ২০২৩ সালে ২০৩.১ মিলিয়ন মার্কিন ডলার। ক্রলের সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খান উঠে এসেছেন তিন নম্বরে। জওয়ান ও পাঠানের সাফল্যের কারণেই তাঁর এই উন্নতি বলে মনে করা হচ্ছে।

শাহরুখের ব্র্যান্ড ভ্যালু ২০২৩ সালে ১২০.৭ মিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালে যা ছিল ৫৫.৭ মিলিয়ন মার্কিন ডলার। বলিউড বাদশা দশম স্থান থেকে এবার সটান উঠে এসেছেন তিন নম্বরে। ২০২০ সালের পর এই প্রথম কিং খান ব্র্যান্ড ভ্যালুর নিরিখে ভারতের সেলেবদের মধ্যে প্রথম পাঁচে এলেন।

শাহরুখের উন্নতিতে অনেককেই নেমে যেতে হয়েছে। ১১১.৭ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে চার নম্বরে রয়েছেন অক্ষয় কুমার। তিনি ২০২২ সালে ছিলেন তিনে। আলিয়া ভাট চার থেকে নেমে গেলেন পাঁচে, তাঁর ব্র্যান্ড ভ্যালু ১০১.১ মিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালে পাঁচে ছিলেন দীপিকা পাড়ুকোন। তিনি ২০২৩ সালে রয়েছেন ছয়ে। তাঁর ব্র্যান্ড ভ্যালু ৯৬ মিলিয়ন মার্কিন ডলার।

মহেন্দ্র সিং ধোনি এক ধাপ উঠে সাতে এসেছেন। তাঁর ব্র্যান্ড ভ্যালু ৯৫.৮ মিলিয়ন মার্কিন ডলার, দীপিকা পাড়ুকোনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ক্যাপ্টেন কুল। ৯১.৩ মিলিয়ন মার্কিন ডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে অষ্টম স্থানে সচিন তেন্ডুলকর। ৮৩.৬ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু অমিতাভ বচ্চনের। ৮১.৭ মিলিয়ন মার্কিন ডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে সলমন খান আছেন দশম স্থানে।

কিয়ারা আদবানি ১৬ থেকে ১২-তে উঠে এসেছেন। ২০২৩ সালে ভারতের ২৫ জন সেলেবের ব্র্যান্ড ভ্যালুয়েশন ১.৯ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের তুলনায় ১৫.৫ শতাংশ বেশি। ক্যাটরিনা কাইফ রয়েছেন ২৫ নম্বরে।

প্রোডাক্ট ব্র্যান্ড এনডোর্সমেন্ট, ডিজিটাল ও ওয়ান-টাইম ক্যাম্পেন, ওয়েবসাইটে উপস্থিতি-সহ নানা বিষয় থেকে সম্ভাব্য আয়ের নিরিখে এই ধরনের ভ্যালুয়েশন করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। যদিও মার্চেন্ডাইজিং থেকে আয়ের বিষয়টি এ ক্ষেত্রে বিবেচিত হয়নি। সেলেবদের ব্র্যান্ডের সবচেয়ে বেশি আয় আসে ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+