সচিন না কোহলি, যুবরাজ না ধোনি, লকডাউনে যুবরাজের ব়্যাপিড ফায়ারের সামনে কে সেরা জানালেন বুমরাহ

সচিন না কোহলি, যুবরাজ না ধোনি, লকডাউনে যুবরাজের ব়্যাপিড ফায়ারের সামনে কাকে সেরা জানালেন বুমরাহ

করোনা লকডাউনে ক্রিকেট নিয়ে আড্ডায় যুবরাজ সিংয়ের ব়্যাপিড ফায়ার প্রশ্নের মুখোমুখি জসপ্রীত বুমরাহ। মাপা ইয়র্কারে ক্রিকেট বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের নাজেহাল করে ছাড়েন বুমরাহ। এবার তাঁকে কঠিন কঠিন প্রশ্নের মাপা ইয়র্কারে নাজেহাল করে ছাড়লেন যুবরাজ।

সচিন না কোহলি?

সচিন না কোহলি?

ইনস্টাগ্রামে ক্রিকেট আড্ডার ব়্যাপিড ফায়ার প্রশ্নের প্রথমটাতেই বুমরাহকে নড়িয়ে দেন যুবরাজ। বুরমাহ অবশ্য যুবির বল দারুণভাবে খেলেছেন। ক্রিকেট বিশ্বে সেরা কে সচিন তেন্ডুলকর না বিরাট কোহলি?

যুবির এই প্রশ্নের উত্তরে বুমরাহ বলেন, 'যুবি পাজি, আমি মাত্র ৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। আমি এখনও দুজনকে নিয়ে একলাইন বলার মতো অভিজ্ঞতাও সঞ্চয় করি।

সচিন না বিরাট, এই উত্তর দেওয়ার জন্য ওদের মতো দীর্ঘদিন ক্রিকেট খেলতে হবে তবে উত্তর দেওয়ার মতো জায়গা আসতে পারব। ওদের অভিজ্ঞতাটা দেখুন। আমি এখানে নিরপেক্ষ থাকব। উত্তর দেওয়ার মতো কোনও জায়গাতেই নেই।'

বিরাট না ইব্রাহিমোভিচ

বিরাট না ইব্রাহিমোভিচ

ফিটনেস কে আইডল? বিরাট কোহলি না ইব্রাহিমোভিচ? যুবির এই ইয়র্কারটিও দারুণভাবে সামলালেন বুমরাহ। উত্তরে বুম বুম বলেছেন, 'না, ইব্রাহিমোভিচ আমার ফিটনেস আইডল নয়। তবে তিনি অন্য ক্ষেত্রে আমার কাছে আইডল বটে। '

যুবরাজ সিং না এম এস ধোনি?

যুবরাজ সিং না এম এস ধোনি?

পরের প্রশ্নেও বুমরাহকে চাপে ফেলে দিয়েছেন যুবরাজ। ধোনি এবং যুবরাজের মধ্যে বুমরাহ কাকে বাছতে চাইবেন প্রশ্ন ছুঁড়ে দেন। উত্তরে বুমরাহ জানিয়েছেন, 'যুবি পাজি, ধোনি ও তোমাকে একসঙ্গে নীল জার্সিতে দিনের পর দিন প্রতিপক্ষের চোখে চোখ রেখে কঠিন লড়াই করে ম্যাচ বের করে নিতে দেখেছি। মিডল অর্ডারের দুই সেরার মধ্যে একজনকে কীভাবে বেছে নিই বলো তো। কেন আমায় এমন কঠিন প্রশ্নে বুলি করছ তুমি!'

 শামি ও অক্ষরের মধ্যে কে ভালো ইংরাজি বলে

শামি ও অক্ষরের মধ্যে কে ভালো ইংরাজি বলে

উত্তরে বুমরাহ বলেছেন দুজনের মধ্যে অক্ষর ইংরাজি বলার ক্ষেত্রে একটু এগিয়ে থাকবে।

অফ স্পিনার হিসেবে ভাজ্জি ও অশ্বিনের মধ্যে কে সেরা?

অফ স্পিনার হিসেবে ভাজ্জি ও অশ্বিনের মধ্যে কে সেরা?

যুবির শেষ কঠিন প্রশ্নেও বুমরাহ উত্তর দিয়েছেন। জসপ্রীত বলেন, 'যুবি পাজি, তুমি কঠিন প্রশ্ন করা ছাড়ই না! যাই হোক অশ্বিনের সঙ্গে দীর্ঘদিন খেলেছি আর হরভজন সিংয়ের বোলিং দেখে বড় হয়েছি। তাই এখানে হরভজন সিংকে বাছব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+