Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিরাটের ইনস্টাগ্রাম পোস্টের দর চমকপ্রদ, প্রথম ভারতীয় হিসেবে নজির! ফেডেরারের উদ্দেশে কোহলির কোন বার্তা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিকে রান পাননি বিরাট কোহলি। যদিও ইনস্টাগ্রামে তিনি গড়ে ফেললেন এক অনন্য নজির। ইনস্টাগ্রাম পোস্ট থেকে উপার্জনের নিরিখে বিশ্বের প্রথম ১৫ তারকার মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন কিং কোহলি। ইনস্টাগ্রামের একটি পোস্টের জন্য বিরাটের উপার্জন মাথা ঘুরিয়ে দেওয়ার মতো!

ইনস্টাগ্রামে বিরাট নজির

ইনস্টাগ্রাম প্রতি মাসে বিশ্বব্যাপী ২ বিলিয়ন মানুষ ব্যবহার করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় অন্যতম সেরা প্ল্যাটফর্ম এটি। এই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে পোস্টের জন্য তারকাদের বিশাল অঙ্কের অর্থও প্রদান করে থাকে ইনস্টাগ্রাম। সম্প্রতি একটি তালিকা প্রকাশিত হয়েছে যাতে তুলে ধরা হয়েছে ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য সেলেবদের কত উপার্জন। সেই এলিট লিস্টের প্রথম ১৫-তেই রয়েছেন বিরাট কোহলি।

১৪ নম্বরে কিং কোহলি

বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার রয়েছেন ২১৫ মিলিয়ন। প্রতিটি পোস্টের জন্য বিরাট কোহলিকে ১০,৮৮, ০০০ মার্কিন ডলার দিয়ে থাকে ইনস্টাগ্রাম। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সর্বাধিক উপার্জনের নিরিখে তৈরি হওয়া এলিট লিস্টে বিরাটের অবস্থান ১৪ নম্বরে। প্রথম ১৫-এ তিনিই একমাত্র ভারতীয়।

প্রথম তিনে যাঁরা

প্রথম তিনে যাঁরা

হপার এইচকিউ-এর প্রতিবেদনে উল্লেখ, ইনস্টাগ্রাম পোস্ট থেকে সবচেয়ে বেশি উপার্জন করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর ফলোয়ারের সংখ্যা রয়েছে ৪৪২ মিলিয়ন, প্রতিটি পোস্টের জন্য সিআর সেভেন ইনস্টাগ্রাম থেকে পান ২,৩৯৭,০০০ ডলার। দুইয়ে রয়েছেন কাইলি জেনার, তাঁর ৩৩৮ মিলিয়ন ফলোয়ার, প্রতি পোস্ট থেকে রোজগার ১,৮৩৫,০০০ মার্কিন ডলার। লিওনেল মেসি রয়েছেন তিনে, তাঁর ফলোয়ার ৩২৭ মিলিয়ন, প্রতি পোস্টের দর ১,৭৭৭,০০০ মার্কিন ডলার।

ফেডেরারকে কোহলির বার্তা

ফেডেরারকে কোহলির বার্তা

বিরাট কোহলি দুবার সাক্ষাৎ করেছেন রজার ফেডেরারের সঙ্গে। দুবারই অস্ট্রেলিয়াতে। ২০১৯ সালের জানুয়ারিতে শেষবার ফেডেরারে সঙ্গে বিরাট দেখা করেন স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে। ফেডেরারের পেশাদার টেনিসকে বিদায় জানানো ছুঁয়ে গিয়েছে বিরাটকে। টেনিসের কিংবদন্তির উদ্দেশে কিং কোহলির বার্তা শেয়ার করা হয়েছে এটিপি-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। আপনার অনবদ্য কেরিয়ারের জন্য ধন্যবাদজ্ঞাপনের সুযোগ পেয়ে আমি গৌরবান্বিত। আপনি আমাদের অনেক সুন্দর মুহূর্ত ও স্মৃতি উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম। যা আমি আজীবন মনে রাখব। আপনার খেলা দেখে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে শুধু টেনিস জগতের নয়, বিশ্বের নানা জগতের মানুষজনের সমর্থন যেভাবে আপনি আদায় করে নিয়েছেন, সেই ঐক্যের ছবি অন্য কোনও ক্রীড়াবিদের ক্ষেত্রে দেখিনি। এটা তৈরি করা যায় না, আপনাআপনিই হয়ে যায়।

সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ

সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ

ফেডেরারের শেষ ম্যাচের পর তাঁরই পাশে বসে নাদাল কাঁদছেন, এই ছবি বিরাট-সহ অনেকেই ক্রীড়া জগতের সেরা মুহূর্ত হিসেবে বেছে নিয়েছেন। বিরাট ফেডেরারের উদ্দেশে আরও হলেন, সকলকে এক করে ফেলার বিশেষ দক্ষতা আপনার মধ্যে সর্বদা দেখেছি। আপনি টেনিস কোর্টে অতুলনীয়। আমার কাছে আপনিই বিশ্বের সর্বকালের সেরা ক্রীড়াবিদ। আগামী দিনগুলির জন্যও ফেডেরারকে শুভেচ্ছা জানান কোহলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+