বিরাটের গুরুদক্ষিণা, ছোটবেলার কোচকে নিয়ে আবেগতাড়িত পোস্ট কোহলির

সমাজ মাধ্যমে কোহলির গুরুদক্ষিণা। । ইনস্টাগ্রামে লম্বা একটি পোস্ট করেছেন কোচ রাজকুমার শর্মাকে নিয়ে। লেখার প্রতিটি শব্দে গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিং কোহলি। আবেগ, ভালোবাসা, শ্রদ্ধার মাধ্যমে ছোটবেলার কোচের প্রমাণ নিবেদন করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

একটি বেসরকারি সংস্থার আয়োজিত প্রতিযযোগিতার ঘোষণা করতে গিয়ে নিজের কোচের প্রতি আবেগের বিস্ফোরণ ঘটিয়েছেন কোহলি। দীর্ঘ বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন তাঁর জীবনে কোচ রাজকুমার শর্মার ভূমিকার কথা। তাঁর এই ক্রিকেট কেরিয়ারে সাফল্যের কৃতিত্ব দিয়েছেন ছোটবেলার কোচ রাজকুমার শর্মাকে।

কোহলি

বিবৃতির শুরুতেই বিরাট লিখেছেন, 'আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো রাজ কুমার স্যরের কাছে, যিনি শুধু আমার কাছে এক জন গুরু নন, আমার জীবনের পথপ্রদর্শক। আমার জীবনের যাত্রা পথকে সব সময় উৎসাহ এবং অনুপ্রেরণা জুগিয়েছেন। প্রথম দিন থেকে আমার উপর ভরসা রেখেছিলেন'

বিরাট তাঁর সমাজ মাধ্যমের পোস্টে লিখেছেন, "আমি শুধুমাত্র একটা ছোট ছেলে ছিলাম যার একটা স্বপ্ন ছিল। কিন্তু শুধুমাত্র আপনার বিশ্বাস ছিল আমার উপরে, ভরসা ছিল। ১৫ বছর আগে ভারতীয় দলের জার্সি পরার সৌভাগ্য হয়েছে আমার। আপনার প্রতিটি উপদেশ, প্রতিটি ব্যাটিংয়ের পাঠ, আমার পিঠে প্রতিটা চাপড়, আমার মাথায় প্রতিটা গাঁট্টা এবং আমার স্বপ্নকে নিজের স্বপ্ন ভেবে তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।"


বিবৃতির শেষ দিকে কোহলি লিখেছেন, 'এটাই আমার জীবনের গল্প।কোচের সঙ্গে আমার সম্পর্কের গল্প। আপনারাও আপনাদের একজন ব্যক্তির কথা লিখুন যিনি বন্ধু, কোচ, অভিবাবক যে কেউ হতে পারে। যিনি আপনাকে সামনে চলার অনুপ্রেরণা যুগিয়েছেন।' সেরা লেখকের জন্য কিং কোহলির পক্ষ থেকে থাকবে পুরষ্কারও।

কোহলি

গত সপ্তাহে দিল্লি ম্যাচের আগে অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে অনুশীলন করছিলেন বিরাট। সেই সময় মাঠে আসেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। গুরুকে দেখে এগিয়ে আসেন বিরাট। কোচের পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। আড্ডা দেন কোচের সঙ্গে। গুরু শিষ্যের দারুণ এক যুগলবন্দি তৈরি হয় কোটলায়। যা সমর্থকদের মন জয় করে নিয়েছে।

কোহলি

এবারের আইপিএলে ভালো ছন্দে আছেন কোহলি। অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৫ নম্বর রয়েছেন বিরাট। এখনও পর্যন্ত বিরাট ১১টি ম্যাচ খেলে ৪২০ রান করেছেন। এবারের আইপিএলে তাঁর সর্বোচ্চ স্কোর ৮২। এই রানের মধ্যে তিনি ছয়টি হাফ সেঞ্চুরিও করেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+