লেডি 'লাভ' অনুষ্কার দুরন্ত অভিনয় দেখে মোহিত হলেন বিরাট কোহলি

মেলবোর্ন, ১৮ মার্চ : আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে ভারতীয় সহ অধিনায়ক বিরাট কোহলি প্রেমিকা অনুষ্কা শর্মার ছবি 'এনএইচ ১০' দেখে মোহিত হয়ে গেলেন। টুইটারে খোলাখুলি জানিয়ে দিলেন তাঁর 'লেডি লাভ'-এর অসাধারণ অভিনয় দেখে তিনি একেবারে ক্লিন বোল্ড। একই সঙ্গে গর্বিতও।

আগামী কাল ১৯ মার্চ মেলবোর্নে ভারত-বাংলাদেশের ফেস অফ ম্যাচ। বড় ম্যাচের আগে মাথা হাল্কা করতে বিনোদনের রসদ খুঁজছিলেন বিরাট। প্রেমিকা অনুষ্কার সদ্য মুক্তি পাওয়া ছবি এনএইচ ১০ থাকতে অন্যদিকে তাকানো কেন?

লেডি 'লাভ' অনুষ্কার দুরন্ত অভিনয় দেখে মোহিত হলেন বিরাট কোহলি

এই ছবিতে অভিনয়ের জন্য এমনিতেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন অনুষ্কা। এবার ক্রিকেটার প্রেমিকের প্রশংসা পেয়ে একেবারে আকাশে উড়ছেন অনুষ্কা। ১৭ মার্চ বিরাট টুইটারে টুইট করে বলেন, "এইমাত্র #এনএইচ১০ দেখলাম আমি মোহিত হয়ে গিয়েছি। দুর্দান্ত ছবি এবং বিশেষত আমার লাভ @অনুষ্কাশর্মা অনবদ্য অভিনয়ে, আমি গর্বিত"

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Just watched <a href="https://twitter.com/hashtag/NH10?src=hash">#NH10</a> and i am blown away. What a brilliant film and specially an outstanding performance by my love <a href="https://twitter.com/AnushkaSharma">@AnushkaSharma</a>. SO PROUD:)</p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/577825790391255040">March 17, 2015</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সম্প্রতি, সাংবাদিককে গালিগালাজ করা কাণ্ডে বিসিসিআই-এর তরফে সতর্ক করা হয়েছিল কোহলিকে। বিশ্বকাপের সময়ে বান্ধবী বা স্ত্রীর থেকে দুরে থাকার জন্যও বলা হয়েছিল। তবু বিশ্বকাপের মাঝেই কোহলির এই প্রকাশ্য অনুষ্কাপ্রীতি বিসিসিআই কর্তাদের রাগায় কিনা তা দেখার বিষয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+