দক্ষিণ আফ্রিকা লড়াইয়ে পিটারসেনের ব্যাটে, কেপ টাউনে কোন সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি?

কেপ টাউন টেস্টে ভারতের প্রথম ইনিংস ২২৩ রানে শেষ হওয়ার পর লিডের আশা জিইয়ে রাখলেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহরা। দ্বিতীয় সেশনে চারটি উইকেট হারিয়ে বেকায়দায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। একা লড়ছেন কিগান পিটারসেন। কেরিয়ারের সেরা স্কোর করে ৭০ রানে অপরাজিত রয়েছেন তিনি। জসপ্রীত বুমরাহ তিনটি, উমেশ যাদব ও মহম্মদ শামি দুটি করে উইকেট নিয়েছেন।

চাপে প্রোটিয়ারা

চাপে প্রোটিয়ারা

১ উইকেটে ১৭ রান নিয়ে দিনের খেলা শুরুর পর মধ্যাহ্নভোজের বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩ উইকেটে ১০০। চা বিরতিতে সেটা গিয়ে দাঁড়িয়েছে ৭ উইকেটে ১৭৬ রানে। ভারত এগিয়ে রয়েছে ৪৭ রানে। দ্বিতীয় সেশনে রাসি ভ্যান ডার ডুসেন প্রথম আউট হন। পিটারসেন ও ডুসেন চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ৬৭ রান। এরপর তেম্বা বাভুমাকে নিয়ে আরও ৪৭ রান যোগ করেন পিটারসেন। উমেশ যাদবের বলে স্লিপে ডুসেনের ক্যাচ ধরেন বিরাট কোহলি, ৫৪ বলে ২১ রান করে ডুসেন আউট হলে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১১২।

ভরসা শামি

এরপর বিরাট কোহলির বোলিং পরিবর্তনকে সঠিক পরিণত করে স্পেলের দ্বিতীয় ওভারেই দুটি উইকেট তুলে নেন মহম্মদ শামি। ৫৫.২ ওভারে শামির বলে বাভুমার ক্যাচ ধরেন বিরাট, টেস্টে এটি তাঁর শততম ক্যাচ। স্লিপে একটু এগিয়ে দাঁড়ানোয় বিরাট দারুণভাবে লো ক্যাচ ধরছেন বলে মন্তব্য করেন সুনীল গাভাসকর। চারটি চারের সাহায্যে ৫২ বলে ২৮ রান করেন বাভুমা। এর পরের বলে কোনও রান নিতে পারেননি কাইল ভেরেইন। তার পরের বলটিতেই তিনি কট বিহাইন্ড হন শূন্য রানে। ১৫৯ রানের মাথাতেই পঞ্চম ও ষষ্ঠ উইকেট হারায় প্রোটিয়ারা। চা বিরতির আগে শেষ ওভারে জসপ্রীত বুমরাহ বোল্ড করে দেন মার্কো জানসেন (৭)-কে। ১০১ বলে ৫০ রান করার পর এখন ৭০ রানে অপরাজিত আছেন কিগান পিটারসেন।

বিরাটের নজির

টেস্ট ক্রিকেটে বিশেষজ্ঞ ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির রয়েছে ভারতের বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়ের। তিনি ১৬৪টি টেস্টে ৩০১টি ইনিংসে ক্যাচ ধরেছেন ২১০টি। ভিভিএস লক্ষ্মণ ১৩৪টি টেস্টে ২৪৮টি ইনিংসে ১৩৫টি ক্যাচ ধরেছেন। ২০০টি টেস্টে ৩৬৬টি ইনিংসে ১১৫টি ক্যাচ রয়েছে সচিন তেন্ডুলকরের। ১২৫টি টেস্টে ২১৬টি ইনিংসে সুনীল গাভাসকরের ধরা ক্যাচের সংখ্যা ১০৮। ৯৯টি টেস্টে ১৭৭টি ইনিংসে মহম্মদ আজহারউদ্দিন ১০৫টি ক্যাচ ধরেছেন। আজ তেম্বা বাভুমার ক্যাচটি বিরাটের টেস্ট কেরিয়ারে শততম। এখনও অবধি ৯৯টি টেস্টে ১৮৮টি ইনিংসে তিনি ফিল্ডিং করেছেন। আজহার ইনিংসে সর্বাধিক পাঁচটি ও ভিভিএস লক্ষ্মণ ইনিংসে সর্বাধিক চারটি ক্যাচ ধরেছেন। বাকিরা প্রত্যেকেই সর্বাধিক তিনটি ক্যাচ ধরেছেন কোনও ইনিংসে। ৮২টি টেস্টে ১৫৬টি ইনিংসে অজিঙ্ক রাহানের ক্যাচের সংখ্যা ৯৯। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে ১৪৯টি টেস্টে ২০৫টি এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক জ্যাক কালিস ১৬৬টি ইনিংসে ২০০টি ক্যাচ ধরেছেন।

আজব কাণ্ড!

এদিকে, ৪৯.৫ ওভারে চেতেশ্বর পূজারা ফিল্ডিং করতে গিয়ে একটি বল ধরতে না পারায় তা উইকেটের পিছনে রাখা হেলমেটে লাগায় দক্ষিণ আফ্রিকা পেনাল্টি ৫ রান পায়। শার্দুল ঠাকুরের ওই ওভারেই একটি সাত বলের ওভার হয়, আম্পায়ার সেই মারাইস এরাসমাস। এই ম্যাচেই যিনি শামিকে বোলিংয়ে ফলো থ্রুতে বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ার জন্য সতর্ক করেছিলেন। বিরাট কোহলি অসন্তোষ প্রকাশ করে বলেন শামি সঠিক জায়গাতেই রয়েছেন। রিপ্লেতে দেখা যায় বিরাটই ঠিক, এরাসমাস ভুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+