আইপিএলে অরেঞ্জ ক্যাপের জয়ের দৌড়ে থাকবেন কোহলি এবং ঋতুরাজ
আইপিএল শুরু এক সপ্তাহ পার। সব দলই অন্তত একটি করে ম্যাচ খেলে ফেলেছে। একাধিক দল আবার ইতিমধ্যে দুটি ম্যাচেই মাঠে নেমে পড়েছে। সাত দিন পেরিয়ে যেতে শুরু হয়ে গিয়েছে অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপের চর্চা।
সম্প্রচারকারী চ্যানেলে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এবার কমলা টুপি দৌড়ে থাকবেন বিরাট কোহলি এবং ঋতুরাজ গাইকোয়াড়। অন্যদিকে পার্পল ক্যাপের দৌড়ে থাকবেন যজুবেন্দ্র চাহাল এবং রশিদ খান। আইপিএলের শুরুতেই বিরাটের ব্যাট কথা বলতে শুরু করেছে মুম্বইয়ের মত শক্তিশালী দলের বিরুদ্ধে ৮১ রানের ইনিংস খেলে বিরাট বুঝিয়ে দিয়েছেন এবার কিন্তু আগের ফর্মে দেখা যেতে পারে তাকে।

অন্যদিকে চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গাইকোয়াড় প্রথম ম্যাচে গুজরাটের বিরুদ্ধে ৯২ রান করেন। দ্বিতীয় ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ৫৭ রানের ইনিংস খেলেছেন। সিএসকে তারকা ব্যাটসম্যান এবার অরেঞ্জ ক্যাপে দৌড়ে প্রবল হয়ে থাকবেন তা তা প্রথম দুটি ম্যাচ থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেললেও জাতীয় দলে খুব একটা জায়গা হয় না ঋতুরাজ গাইকোয়াড়ের।তাই যাবতীয় জবাব দেওয়ার মঞ্চ হিসাবে আইপিএলকেই বেছে নিয়েছেন তিনি। প্রথম ম্যাচে দল গুজরাটের কাছে হারলেও রুতুরাজ কিন্তু নজর কেড়েছিলেন তার ব্যাটিংয়ের সৌজন্যে। এরপর লখনউ বিরুদ্ধে ৩১ বলে ৫৭ রান করেছিলেন। স্বাভাবিকভাবে ক্রিকেট বিশেষজ্ঞদের বাড়তি নজর রয়েছে এই ব্যাটসম্যানদের উপর।
শুধু বিরাট কোহলি বা রুতুরাজ গাইকোয়াড় নয় একইসঙ্গে ব্যাটসম্যানদের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় থাকতে পারেন শুভমান গিল ফাফ দু প্লেসি, বাটলার, ডেভিড ওয়ার্নার ।
এবার যদি বোলারদের পারফরমেন্সের দিকে তাকানো যায় তাহলে কিন্তু স্পিনারদের রমরমাই বেশি। ক্রিকেট পন্ডিতদের একাংশের মতে এবার পার্পেল ক্যাপের দৌড়ে থাকবেন দুই স্পিনার। তার মধ্যে অন্যতম যজুবেন্দ্র চাহাল এবং রশিদ খান। এখনও পর্যন্ত দুটি ম্যাচে চাহালের সংগ্রহ পাঁচটি উইকেট। প্রথম ম্যাচে সানরাইজার্স এর বিরুদ্ধে চার উইকেট নিয়েছিলেন ভারতীয় দলের এই স্পিনার।

এরপর গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে বর্ষা পাড়া স্টেডিয়ামে সংগ্রহ করেন একটি উইকেট। অন্যদিকে গুজরাট টাইটানন্সের আফগান স্পিনার রশিদ খান শুরু থেকে কিন্তু ভেলকি দেখাচ্ছেন। প্রথম দুটি ম্যাচে তার নামের পাশে ৫ উইকেট। এই সময়ের বিশ্বের অন্যতম সেরা স্পিনার আইপিএলে বরাবরই আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে থাকেন। যে দলের হয়ে খেলেন ঝুড়িঝুড়ি উইকেট উপহার দেন ।ব্যতিক্রম হচ্ছে না এবারও। তবে এই দুজন ছাড়াও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে পার্পেল কাপের দৌড়ে থাকবেন ট্রেন্ট বোল্ট, মহম্মদ শাইম, মার্ক উড,কুলদীপ যাদব।
আইপিএল অরেঞ্জ এবং পার্কের পার্পেল টুপির বিজয়ীর নিয়ে এখন থেকেই নানা মুনির নানা মত। তবে এইটুকু পরিষ্কার একাধিক মারকুটে ব্যাটসম্যান থাকায় এবারও কিন্তু রানের ঝড় উঠবে বিশে বিশের লড়াইয়ে। সেই সঙ্গে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানাতে তৈরি বোলাররাও।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications