ব্যাট হাতে অধিনায়ক বিরাট, ধারাভাষ্যে কোচ রবি শাস্ত্রী, দেখুন ভিডিও

ব্যাট হাতে অধিনায়ক বিরাট, ধারাভাষ্যে কোচ রবি শাস্ত্রী, দেখুন ভিডিও

ব্যাটসম্যান বিরাট কোহলি, ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও কোচের যুগলবন্দি সুপার হিট, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ব্যাট হাতে অধিনায়ক বিরাট, ধারাভাষ্যে কোচ রবি শাস্ত্রী, দেখুন ভিডিও

আর কিছু সময়ের মধ্যে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর এই ম্যাচের গুরুত্ব ঠিক কতটা, তা বলে বোঝানোর প্রয়োজন নেই। সেই হাই-ভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটার এবং সমর্থকদের চাপমুক্ত করতে দুর্দান্ত একটা কাজ করে ফেললেন অধিনায়ক বিরাট কোহলি।

তিনি যে অন্যান্যদের থেকে আলাদা, তা মাঠের মধ্যে ও বাইরে বারবার প্রমাণ করেছেন বিরাট। আবারও সেই নিজস্ব স্টাইলে সোশ্যাল মিডিয়াকে উত্তাল করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বোতল ক্যাপ চ্য়ালেঞ্জে অংশ নিলেন ভারতের ক্রিকেট আইকন।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Better late than never.🏏😎<a href="https://twitter.com/hashtag/BottleCapChallenge?src=hash&ref_src=twsrc%5Etfw">#BottleCapChallenge</a> <a href="https://t.co/mjrStZxxTi">pic.twitter.com/mjrStZxxTi</a></p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/1160243598522114050?ref_src=twsrc%5Etfw">August 10, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

শুধু এটুকু বললে অনেকটা বাকি থেকে যাবে। ২২ গজের মতোই এখানে নিপুন দক্ষতায় ব্য়াট দিয়ে বোতলের ছিপি খুলে তা থেকে জল খেতে দেখা যাচ্ছে বিরাটকে। ব্যাকগ্রাউন্ডে টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রীর দেওয়া পুরনো কোনও ম্যাচের ধারাভাষ্য সেই মুহূ্র্তকে আরও উত্তেজক করেছে। বিরাট সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ব্যাপক আকারে ভাইরাল হয়েছে।

একই সঙ্গে কোচ রবি শাস্ত্রীর প্রতি তাঁর সম্মান ও ভালোবাসা ঠিক কতটা, তা আরও একবার প্রমাণ করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+