দুর্ঘটনায় প্রয়াত কোবে ব্রায়ান্ট, ক্রীড়ামহলে শোয়ের ছায়া, বিরাট-রোহিত-সিআর সেভেনের শোকবার্তা
ঘুম চোখ খুলতেই সকলের আজ মন ভার। ক্রীড়াদুনিয়ার তামাম খেলোয়াড়দের থেকে ক্রীড়া সমর্থকদের চোখে জল। প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্ট। মেয়েকে নিয়ে হেলিকপ্টারকে করে যাচ্ছিলেন।
ঘুম চোখ খুলতেই সকলের আজ মন ভার। ক্রীড়াদুনিয়ার তামাম খেলোয়াড়দের থেকে ক্রীড়া সমর্থকদের চোখে জল। প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্ট। মেয়েকে নিয়ে হেলিকপ্টারে করে যাচ্ছিলেন। হঠাৎই দুর্ঘটনা। হেলিকপ্টার ভেঙে পড়ে প্রয়াত এনবিএ লেজেন্ড। যারপর চোখের জলে কোবেকে শোকবার্তায় বিদায় জানাল ক্রীড়ামহল।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Kobe Bryant and the Mamba Team. His daughter Gigi Bryant (#2) and Alyssa Altobeli (#5) also died in the accident. <a href="https://twitter.com/hashtag/RIPKobeBryant?src=hash&ref_src=twsrc%5Etfw">#RIPKobeBryant</a> <a href="https://t.co/2rb2rAmPfR">pic.twitter.com/2rb2rAmPfR</a></p>— Hector Mokhali (@mahectos) <a href="https://twitter.com/mahectos/status/1221656366445662208?ref_src=twsrc%5Etfw">January 27, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
|
কীভাবে দুর্ঘটনা
২৬ জানুয়ারি লস অ্যাঞ্জেলেস শহরের অদূরে ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে আমেরিকার স্থানীয় সময় সকাল ১০টায় কোবের হেলিকপ্টার ভেঙে পড়ে। মেয়ের সঙ্গে অ্যাকাডেমিতে কোচিং করাতে হেলিকপ্টারের করে উড়ে যাচ্ছিলেন কোবে। দুর্ঘটনায় হেলিকপ্টারটি টুকরো টুকরো হয়ে গিয়েছে।দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে, কোবের শরীর খুঁজে পেতে কয়েকদিন লাগবে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে। এনবিএ-র ইতিহাসে ব্রায়ান্টকে সর্বকালের অন্য়তম সেরা খেলায়াড় মনে করা হয়। মৃত্যকালে ব্রায়ান্টের বয়স ছিল ৪১ বছর।
|
শোকবার্তায় বিরাট যা বললেন
ইনস্টাগ্রামে ব্রায়ান্টে ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, 'সকালে উঠেই এই খবর শুনে মর্মাহত। ছোটবেলায় ব্রায়ান্টের অনেক ম্যাচ দেখেছি। ব্রায়ান্টকে নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। জীবন সত্যিই অপ্রত্যাশিত। দুর্ঘটনায় ব্রায়ান্টের মেয়েও সঙ্গে ছিল। জিয়নাও প্রয়াত। সত্যিই আজ মনটা খুব খারাপ। ওর পরিবারকে সমবেদনা জানাই।'
রোহিত শর্মার শোকবার্তা
'ক্রীড়াদুনিয়ায় আজ মন খারাপের দিন। ব্রায়ান্ট তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে।' সোশ্যাল মিডিয়ায় লিখলেন রোহিত শর্মা।
|
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইট পোস্টে লিখেছেন, 'রেস্ট ইন পিস লেজেন্ড। কোবে সত্যিই তুমি সবার কাছে অনুপ্রেরণা ছিলে। তোমার এভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না।'
|
বারাক ওবামা কী লিখলেন?
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ' কোর্টে কোবে ব্রায়ান্ট ম্যাজিক দেখাতেন। ওর প্রয়াণে শোকহত। সেই সঙ্গে ব্রায়ন্টের ১৩ বছরের মেয়েও আমরা হারালাম। আমরা সবাই ব্রায়ান্ট পরিবারের পাশে রয়েছি।'












Click it and Unblock the Notifications