অনুষ্কার কথাই অক্ষরে অক্ষরে মানেন বিরাট, দেখুন ভিডিও
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা-র বিয়ের বাঁশি কার্যত বেজেই গেছে। এই অবস্থায় জানা যাচ্ছে সব গোপন কথা।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা বিয়ে করেছেন, এই কথা এখন কার্যত ফাইনাল। অনুষ্কা নিজের পরিবারের সঙ্গে উড়ে গেছেন ইতালিতে। অন্যদিকে নয়া দিল্লি বিমানবন্দর থেকে উড়ে গেছেন বিরাট কোহলি। দু'জনেই হাজার লুকোনোর চেষ্টা করেও ধরা পড়ে গেছেন।

ভারতীয় ক্রিকেটে এখন দাড়ি ইন। বেশ কিছুদিন ধরেই ভারতের প্রতিটা ক্রিকেটারই কার্যত দাড়ি রাখছে। দাড়িতে লুক বদলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। নিজের লুক চেঞ্জ নিয়ে খুশিও তিনি। এবার জানা গেল আরও এক সিক্রেট। জানেন কার কথায় দাড়ি রাখেন বিরাট কোহলি। বিরাট অনুষ্কার কথাতেই দাড়ি রাখেন। আসলে এটা দিন কয়েক আগের স্বীকারোক্তি হলেও এখন বিয়ের গন্ধ বাতাসে আসতে খবরটা ফের একটা শিরোনামে এসেছে। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দাড়ি রেখে নিজের সতীর্থদের ট্যাগ করেছিলেন তিনি। তারপর সেখানেই লিখেছিলেন চাইলেও আমি দাড়ি কাটতে পারব না। তাতে অনুষ্কা লেখেন দাড়ি কাটবেন কেন বলে একটি না ধরণের ইমোজিও জুড়ে দেন। এতে বিরাট জানিয়ে দেন তিনি দাড়ি কাটছেন না।
বিরাট কোহলি সবকিছু নিয়ে খোলামেলা হলেও নিজের বিয়ে নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। সেটাও সম্ভবত অনুষ্কার কথাতেই কারণ ইতালি যাওয়ার আগে অনুষ্কার মুখপাত্র জানিয়েছেন এখনই বিয়ে করছেন না অনুষ্কা। আসলে বোধহয় হবু স্ত্রী-র কথাতেই উঠছেন বসছেন বিরাট।












Click it and Unblock the Notifications