‘অপ্সরা’ বললেও ভুল হয় না, বোল্ড লুকে রাতের ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতা রাখা ঈশানের বান্ধবীকে চেনেন?
‘অপ্সরা’ বললেও ভুল হয় না, বোল্ড লুকে রাতের ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতা রাখা ঈশানের বান্ধবীকে চেনেন?
বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন ঈশান কিষান। আইপিএল নিলামে ১৫.২৫ কোটি টাকা খরচ করে তাঁকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ঈশানের বান্ধবী হুন্দিয়া এক জন মডেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। এই সুন্দরী রমনীর সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নিন।

ফ্যাশান জগতে অদিতি:
অদিতি হুন্ডিয়া বর্তমানে ফ্যাশন জগতের অন্যতম মুখ। অদিতির গ্ল্যামার তাঁকে খ্যাতি এনে দিয়েছে কম বয়সেই। অদিতি সম্প্রতি পোল্যান্ডে অনুষ্ঠিত মিস সুপারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

সোশ্যাল মিডিয়ার প্রতি অনুরাগ:
সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ অদিতি। ভক্তদের জন্য যেমনন প্রতিনিয়ত বিভিন্ন পোজে, বিভিন্ন মুহূর্তের ছবি ছাড়তে থাকেন তেমনই জীবনে ঘটে চলা বিভিন্ন তথ্য অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন। তাঁর পোস্ট করা ছবিগুলি বেশ ভাল মতো গ্রহণ করে নেটাগরিকরা। এ ছাড়া ইনস্টাগ্রামে যে কোনও ভক্তের প্রশ্নর উত্তরও দিয়ে থাকেন অদিতি।

মডেলিং-এ প্রথম আসা:
২০১৬ সালে এলিট মিস রাজস্থানে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন অদিতি হুন্দিয়া। শুরু থেকেই মডেলিং-এর প্রতি ঝোঁক ছিল তাঁর। এলিট মিস রাজস্থানে রানার্স হওয়ার পর মডেলিং-এই কেরিয়ার গড়ার দিকে মনোযোগ দেন অদিতি হুন্দিয়া।

ফ্যাশান সেন্স:
একজন মডেলের ঠিকঠাক ফ্যাশান সেন্স থাকাটা অত্যন্ত জরুরি। অদিতির মধ্যেও এই গুণটা রয়েছে। নিজের স্ট্যাইলিশ লুকের কারণে বারবার খবরে চলে আসেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা মোহমোয়ী ছবিগুলি তাঁর গ্যারথমারের দ্যুতি ছড়ায়।

ঈশানের সঙ্গে সম্পর্ক:
২০১৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ফাইনালিস্ট হয়ে ছিলেন অদিতি। ২০১৮ সালে তিনি জিতেছিলেন মিস সুপার ন্যাশনাল ইন্ডিয়া পুরস্কার। ঈশানের সঙ্গে একাধিক বার অদিতির ছবি দেখা গেলেও দুই পক্ষের কেউই নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিত ভাবে কখনও স্বীকার করেনি। ঈশানের সঙ্গে একটা সময়ে ঊর্বশী রাউতেলার সম্পর্ক থাকার কথাও ছড়িয়ে পড়েছিল নেটাগরিকদের সৌজন্যে।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications