কোহলি থেকে সচিন, ধোনি থেকে যুবি ফোর্বসের তালিকার সেরা ১০০ একনজরে
প্রতিবারের মতো এবারের ফোর্বসের সেরা একশ-র তালিকা প্রকাশিত। যার মধ্যে জায়গা করে নিয়েছেন ১৫ জন ক্রিকেটার
প্রতিবারের মতো এবারও ফোর্বসের লিস্টে ভারতীয় ক্রিকেটারদের আধিপত্য। সেরা একশ জনের তালিকার মধ্যে জায়গা করে নিয়েছেন ভারতের ১৫ জন ক্রিকেটার। তাঁদের এক নম্বরে স্বাভাবিক ভাবেই রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাশাপাশি রয়েছেন প্রাক্তন সচিন তেন্ডুলকর থেকে শুরু করে জাতীয় দলে এই মুহূর্তে না খেলা যুবরাজ সিংরাও।

মূল তালিকার এক নম্বর ও দু নম্বরে অবশ্য রয়েছেন দুই বলিউডি খান। তবে এবারের বার্ষিক তালিকায় বাদশা শাহরুখ খানকে টেক্কা দিয়েছেন সলমন খান। তবে এর ঠিক পরেই রয়েছেন অনুষ্কা শর্মার স্বামী, ভারতের দল নেতা বিরাট কোহলি। বিরাট কোহলির বার্ষিক রোজগার এই মুহূর্তে ১০০.৭২ কোটি টাকা। ক্রিকেটারদের মধ্যে দু নম্বরে রয়েছেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর। তাঁর আয় ৮২. ৫ কোটি টাকায ফোর্বসের তালিকায় তাঁর জায়গা পাঁচ নম্বরে। প্রথম দশের মধ্যে আরেকজন ভারতীয় ক্রিকেটার জায়গা করে নিয়েছেন তিনি মহেন্দ্র সিং ধোনি। তাঁর বার্ষিক আয় ৬৩.৭৭ কোটি টাকা।

তালিকার ২৩ ও ২৪ নম্বরে যথাক্রমে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। পিচেও জুটি তে লুটি করেন এবার আয়ের ক্ষেত্রেও সেটাই করেছেন দেখা যাচ্ছে। অশ্বিনের রোজগার ৩৪.৬৭ কোটি টাকা, জাদেজার রোজগার ৩৪.৫৮ কোটি টাকা। তিনটি দ্বি শতরানের মালিক রোহিত শর্মা ৩০.৮২ কোটি টাকা নিয়ে রয়েছেন তালিকার ৩০ নম্বর জায়গায়।
তালিকার ৪৩ নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান ১৫.৯৪ কোটি টাকা পেয়েছেন তিনি। ১১.৬ কোটি টাকার মালিকা যুবরাজ সিং রয়েছেন তালিকার ৬৮ নম্বরে। জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে সম্ভবনা ক্ষীণ কিন্তু টাকা কিছু কম নেই যুবি-র।
৮৫ নম্বরে ও ৮৬ নম্বরে জায়গা ভাগ করে নিয়েছেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। তাঁদের রোজগার যথাক্রমে ৫.৫৬ কোটি টাকা, ৫.৪৮ কোটি টাকা। ৮৭, ৮৯, ও ৯০ নম্বরে রয়েছেন মুরলী বিজয়, কে এল রাহুল , উমেশ যাদবের রোজগার ৪.২ কোটি টাকা, ৪.০৪ কোটি টাকা, ও ৩.৯৪ কোটি।

হার্দিক পান্ডিয়া ৩.০৪ কোটি টাকার রোজগার নিয়ে তালিকার ৯৪ তম স্থানে জায়গা পেয়েছেন। ৯৯ তম স্থানে ঢুকে পড়েছেন দুরন্ত ফর্মে থাকা পেসার ভুবনেশ্বর কুমার।












Click it and Unblock the Notifications