ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ, কী বললেন মহারাজ
মহেন্দ্র সিং ধোনি অবসর প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়ে দিলেন অবসর নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ধোনির ব্যক্তিগত। তবে, তিনি আশাবাদী ধোনি ছন্দে ফিরবেন এবং রান পাবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ হারের পরই ভারতীয় দল নির্বাচন নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রশ্ন। প্রশ্ন উঠেছে মহেন্দ্র সিং ধোনির ভূমিকা নিয়েও। স্লো রান রেটে খেলা তাঁর একাধিক ইনিংস নিয়ে উঠে এসেছে প্রশ্ন।

এরই মাঝে জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির অবসর প্রসঙ্গে। এবার ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ স্পষ্ট জানিয়ে দিলেন, অবসর নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ধোনির. তিনি বলেন, 'অবসর নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ধোনির ব্যক্তিগত। এই নিয়ে আমার কিছু বলার নেই।'
তাঁর আরও সংযোজন, 'যে কোনও ম্যাচে ছন্দে ফিরতে পারে ধোনি। এর পরেই সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ শুরু হবে। হয়তো ওখানেই ফর্মে ফিরবে ধোনি। তবে, আমি নিশ্চিত ধোনি ফের ছন্দে ফিরবে এবং রান পাবে।'
সৌরভ এখনও ধোনির উপর আস্থা রাখলেও অনেকেই সোশ্যালায় মিডিয়ায় ধোনির অবসর নেওয়ার দাবি তুলতে শুরু করে দিয়েছেন। তাঁদের মতে তরুণ ক্রিকেটারদের জাতীয় দলে সুযোগ করে দিতে এবং ভারতীয় দলের স্বার্থে সরে আসা উচিৎ ধোনির।












Click it and Unblock the Notifications