বিরাট কোহলির পোস্টে এই বাচ্চাটিকে দেখেছিলেন, জেনে নিন এর আসল পরিচয়

শিশুদের প্রতি দুর্ব্যবহারের ঘটনা দিনে দিনে বাড়ছে। এবার সেই নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন ভারত অধিনায়ক। এবার তা নিয়ে মুখ খুললেন তাঁর পরিবারের লোক।

এখনকার দিনে পৃথিবী মারাত্মক ইঁদুর দৌড়। নিজেরা যেরকম সেই দৌড়ে অংশ নিই, ঠিক তেমনিই আমাদের পরবর্তী প্রজন্মকে ছোট থেকেই সেই দৌড়ে সামিল করে দিই। কিন্তু এই দৌড়ে-র সময় মানবিক বোধগুলিকে আমরা কোথায় ঠেলে ফেলে দিচ্ছি সেটাই হয়ে দাঁড়াচ্ছে বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রাম পোস্টে একটি ভিডিও শেয়ার করেছিলেন।

বিরাটের পোস্টের বাচ্চাটিকে চিনে নিন

বিরাটের সেই ভিডিও শেয়ার করেন যুবরাজ সিং, শিখর ধাওয়ানরাও। ভিডিওটিতে বাচ্চাটিকে যেভাবে পড়ানো হচ্ছিল তার বিরুদ্ধে সোচ্চার হন সকলকেই। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

গায়ক তোসি শাবরির ভাগ্নি-র ভিডিও ভাইরাল

এবার যে বাড়ির সেই বাচ্চাটা সেটা সামনে এল। গায়ক তোসি শাবরির বোনের মেয়ে এই বাচ্চাটি। কেন একটা প্রাইভেট ভিডিও এভাবে শেয়ার করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তোসি। তাঁর দাবি একটা দেড় মিনিটের ভিডিও দেখে কখনই বোঝা যায়না বাচ্চাটিকে তাঁর বাড়ির লোক কতটা ভালবাসেন না ভালবাসেন না। তোসির দাবি একটা বাচ্চাকে বড় করা মুখের কথা নয়। তাঁকে ভালবাসার সঙ্গে সঙ্গে শাসনও করতে হয়। এই বিষয়েই তিনি বলেছেন এই বাচ্চাটি অত্যন্ত জেদি ও দুষ্টু। ফলে তাঁর মা নিজেই এই ভিডিওটি তুলেছিলেন। এবং তিনি তাঁর স্বামী ও ভাইকে এই ভিডিও পাঠিয়ে দেখাতে চেয়েছিলেন বাচ্চাটি কতটা জেদি হয়ে উঠেছে।

The fact that the pain and anger of the child is ignored and ones own ego to make the child learn is so massive that compassion has totally gone out of the window. This is shocking and saddening to another dimension. A child can never learn if intimidated. This is hurtful.

A post shared by Virat Kohli (@virat.kohli) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2017-08-19T05:08:00+00:00">Aug 18, 2017 at 10:08pm PDT</time>

বাচ্চাকে বড় করতে শাসন করা নিশ্চিত ভাবে দরকার। কিন্তু বিদেশে বিভিন্ন জায়গায় শিশুদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন সেল রয়েছে। তারা নিয়মিত বিভিন্ন বাড়িতে গিয়ে শিশুদের মানসিক স্বাস্থ্য ও শারীরিক অবস্থা নিয়মিত খতিয়ে দেখে। তারা কিন্তু এই ভাবে শাসন করাটাকে কোনওভাবেই মেনে নিতে পারবে না। শাসন করতে গেলে তা যে শারীরিক অত্য়াচার হতে হবে তার কিন্তু মানে নেই। এমনকি পৃথিবী জুড়ে মনোবিদরা সকলেই এভাবে শাসন করতে নিরস্ত করেন।

বিরাটরা নিজেদের দায়িত্ব পালন করে চেয়েছেন যাতে মানুষের মধ্যে সামাণ্যতম চেতনাও হয় যে তাঁরা নিজেদের সন্তানকে এরকম ভয়ংকর ঢঙে শাসন না করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+