দামিতম দুই রাজস্থানে, বেঙ্গালুরুতে চাঁদের হাট, ব্যালান্সড দল হায়দরাবাদের, নিলাম পরবর্তী দল

আইপিএল ২০১৮ -র নিলাম, কার ভাগ্যে কততে শিকে ছিঁড়ল।

আইপিএলে দল গড়ে নিয়েছে রাজস্থান রয়ালস , রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ। সকলেই দল গুছিয়ে নিয়েছে। সবচেয়ে শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদের। নিলামের প্রথম দিনেই তারা কিনেছিল ১৬ জন ক্রিকেটার।

দামিতম দুই রাজস্থানে, বেঙ্গালুরুতে চাঁদের হাট, ব্যালান্সড দল হায়দরাবাদের, নিলাম পরবর্তী দল

সানরাইজার্স কিনেছে ২৫ জন প্লেয়ার। তারমধ্যে বিদেশি ৮ জন। দলে ওপেনার রয়েছেন দুই ধামাকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। মিডল অর্ডার ব্যাটসম্যান মণীশ পান্ডে, কেন উইলিয়ামসন, সচিন বেবি, রিকি ভুই, তন্ময় আগরওয়াল। উইকেটরক্ষক শাকিব আল হাসান, কার্লোস ব্র্যাথওয়েইট, ইউসুফ পাঠান, দীপক হুডা, মহম্মদ নাবি। উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা , শ্রীবৎস গোস্বামী রয়েছেন এই দলে। অলরাউন্ডার শাকিব আল হাসান, কার্লোস ব্র্যাথওয়েট , ইউসুফ পাঠান, দীপক হুডা, মহম্মদ নাবি। রিস্ট স্পিনার রশিদ খান, ফিঙ্গারস্পিনার রয়েছেন বিপুল শর্মা, মেহেদি হাসান। ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার, খালিল আহমেদ,সিদ্ধার্থ কৌল, বাসিল থাম্পি, টি নটরাজন, সন্দীপ শর্মা, ক্রিস জর্ডন, বিলি স্ট্যানলেক।

রাজস্থান রয়ালস কিনেছে ২৩ জন প্লেয়ার। বিদেশি প্লেয়ার রয়েছে ৮ জন। ওপেনার রয়েছেন অজিঙ্ক রাহানে,ডি আরসি শর্ট, রাহুল ত্রিপাঠি। মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছেন স্টিভেন স্মিথ, আর্যমান বিড়লা। উইকেটরক্ষক জোস ব্লাটার, সঞ্জু স্যামসন,প্রশান্ত চোপড়া রয়েছেন। অলরাউন্ডারে এবারের আইপিএলের দামীতম ক্রিকেটার বেন স্টোকস, স্টুয়ার্ট বিনি, জোফ্রা আর্চার, কে গোথাম, যতীন শাক্সেনা, মাহিপাল লোমরার। রিস্টস্পিনার রয়েছেন জাহির খান , শ্রেয়স গোপাল, মিধুন এস। ফিঙ্গারস্পিনার একজন তিনি অঙ্কিত শর্মা। ফাস্টবোলার রয়েছেন অনুরীত সিং , জয়দেব উনদকাট, ধওয়াল কুলকার্নিস দুষ্মন্ত চামিরা, বেন লাগুলিন।

এবারের আইপিএলের দ্বিতীয় দামীতম ক্রিকেটারও তাদের। ঘরোয়া ক্রিকেটার জয়দেব উনদকডকে সাড়ে এগারো কোটিতে কিনেছেন তিনি।

রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ২৪ টি ক্রিকেটার তুলে নিয়েছে। তাদের বিদেশি প্লেয়ার ৮ টি। ওপেনার রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, মনন ভোরা। মিডল অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স , শরফরাজ খান. মনদীপ সিং, পভন দেশপান্ডে। উইকেটরক্ষক কুইন্টন ডি কক ও পার্থিব প্যাটেল। অলরাউন্ডার রয়েছেন মোয়েন আলি, কলিন ডি গ্র্যান্ডহোম, ক্রিস ওকস, অনিরুদ্ধ যোশী। রিস্ট স্পিনারে দুটি বোলার যজুবেন্দ্র চাহাল ও এম অশ্বিন। ফিঙ্গারস্পিনার ওয়াশিংটন সুন্দর, পওয়ন নেগি। ফাস্টবোলার পুলটি যথেষ্ট ঈর্ষণীয়। তাঁরা হলেন কুলওয়ন্ত খেজরোলিয়া, উমেশ যাদব, অনিকেত চৌধুরী, নভদীপ সাইনি,ন্যাথান কুল্টার নিলে,মহম্মদ শিরাজ ও টিম সাউদি।

বিরাট কোহলি ভারত অধিনায়ক হিসেবে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু ব্যাঙ্গালোরকে এখনও খেতাব দিতে পারেননি। এখন লক্ষ্য সেটাই পারেন কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+