IND vs NZ: দ্রাবিড়-কোহ‌লির দ্বি-শতরান, ফিরে দেখা ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের স্মরণীয় ব্যাটিং ইনিংসগুলি

বুধবার থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের কিউয়ি চ্যা‌লেঞ্জ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনােলের জন্য এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখনও পর্যন্ত ৬২ টেস্টে ভারত এবং নিউজিল্যান্ড দল মুখোমুখি হয়েছে। এরমধ্যে ভারত জিতেছে ২২ টেস্টে। নিউজিল্যান্ড জয় পেয়েছে ১৩টি ম্যাচে। ২৭টি ম্যাচ ড্র হয়েছে। অর্থ্যাত পরিসংখ্যানে এগিয়ে ভারত। কিউয়িদের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স বেশ ভালো। বিশেষ করে রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের। বেঙ্গালুরুতে প্রথম টেস্টের আগে ফিরে দেখা যাক দুই দলের ব্যাটারদের অতীতের কিছু স্মরণীয় ইনিংস।

India vs New Zealand

ভারত নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ব্যাটারদের কথা বললেই প্রথমেই যার নামটা উঠে আসে তিনি হলেন রাহুল দ্রাবিড়। ভারত নিউজিল্যান্ড সিরিজে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন রাহুল দ্রাবিড়। ১৫ ম্যাচে ১৬৫৯ রান আছে। ৬টি করে শতরান ও অর্ধশতান আছে। ২০০৩ সালে মোতেরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ২২২ রানের ইনিংস খেলেছিলেন দ্য ওয়াল।

ভারত নিউজিল্যান্ড সিরিজের স্মরণীয় ব্যাটিং ইনিংসগুলির মধ্যে প্রথমেই আসে দ্রাবিড়ের ২২২ রান। টসে জিতে প্রথমে ব্যাটিং নেন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচের প্রথম দিন শতরান এবং দ্বিতীয় দিনে দ্বিশতরান করে‌ন। সেই ম্যাচে শতরান করেছিলেন সৌরভও। প্রথম ইনিংসে দ্রাবিড় ২২২ রান করার পর দ্বিতীয় ইনিংসেও দ্রাবিড় ৭৩ রান করেন। কিন্ত সেই ম্যাচটি ড্র হয়েছিল।

১৯৯৯ সালে মোতেরাতেই সচিন তেন্ডুলকর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অন্যতম একটা সেরা ইনিংস খেলেন। সেই ম্যাচে ব্যাট হাতে ২১৭ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। কঠিন সময়ে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে ব্যাটিং করে ব্যক্তিগতভাবেই ২১৭ রান করেন সচিন। যদিও সেই ম্যাচ ড্র হয়েছিল। ভারত তিন ম্যাচের সিরিজ জিতেছিল ১-০ ফলে।

সচিনের উত্তরসূরি বিরাট কোহলিরও একটা অনবদ্য ইনিংস আছে কিউয়িদের বিরুদ্ধে। ২০১৬ সালে ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১১ রান করেছিলেন কোহলি। সেই ম্যাচে ভারত দ্রুত ২ উইকেট হারায়। কিন্তু রাহানের সঙ্গে জুটি গড়ে দুরন্ত ইনিংস খেলেন কোহলি। সেই সিরিজে ভারত নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে। ২০১০ সালে হায়দরাবাদে ব্রেন্ডন ম্যাকালাম ভারতের বিরুদ্ধে টেস্টে ২২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। এটাও থাকবে স্মরণীয় ব্যাটিং ইনিংসের তালিকায়।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত এখনও পর্যন্ত ২৪টি টেস্ট ম্যাচ খেলেছে, এরমধ্যে ভারত জিতেছে ৯টি ম্যাচে, হেরেছে ৬ ম্যাচে। বাকি ৯ ম্যাচ ড্র হয়েছে।চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ড এই দুই দল মোট তিনবার টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে। তিনবারই জয় পেয়েছে ভারত।শেষ পাঁচটি টেস্চের মধ্যে ভারত মাত্র ১টি ম্যাচেই জয় পেয়েছে। নিউজিল্যান্ড তিন ম্যাচে জয় পেয়েছে অন্যদিকে একটি ম্যাচ ড্র হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+