কেকেআরের ঝকঝকে নতুন দল, ২০১৮ -র আইপিএলের নাইটদের দেখে নিন
আইপিএল ২০১৮ -র নিলাম, কার ভাগ্যে কততে শিকে ছিঁড়ল ।
কোনও হাঁকপাক নয়, তবে ধীরে সুস্থে এক অন্য কেকেআর উপহার দেওয়ার পথে এগিয়ে গেল কেকেআর। গৌতম গম্ভীর থেকে মণীশ পান্ডে সকলেই ছেড়ে দিয়েও নিজেদের মত দল সাজিয়ে নিল শাহরুখ -জুহির দল।
সুনীল নারিনকে ও আন্দ্রে রাসেলকে ধরে রেখেছিল কেকেআর। এদিন অবশ্য শুরু থেকে পুরোন কাউকে ধরে রাখার বিষয়ে আগ্রহ দেখায়নি তারা। তা সে গৌতম গম্ভীর হোক বা ইউসুফ পাঠান। দুজনেই অবশ্য বহু বছর ধরে খেলেছেন কেকেআর জার্সি গায়ে। এদিন তাঁরা দুজনেই গেলেন নতুন দলে। গম্ভীর নিজের ভিডিও বার্তায় জানিয়েছেন, তাঁরা সবসময় মনে রাখবেন কলকাতার কথা।
Thanks @kkr for all d support. Will miss Kolkata and Eden. Now, time to try and turn it around for @DelhiDaredevils @IPL. Happy to be back... pic.twitter.com/Wx53ilU9ka
— Gautam Gambhir (@GautamGambhir) January 27, 2018
It was a lovely journey with @KKRiders for the last 7 years, would like to thank them for everything. Excited to be a part of the #OrangeArmy now @SunRisers #IPL2018Auction https://t.co/Y0APIkh82X
— Yusuf Pathan (@iamyusufpathan) January 27, 2018
মিচেল স্টার্ককে নিয়ে লড়াই নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের। ৯ কোটি ৪০ লক্ষ টাকায় কলকাতায় মিচেল স্টার্ক। এই প্রথম কলকাতায় খেলবেন স্টার্ক।
অস্ট্রেলিয়ার ক্রিস লিনকে নিয়ে লড়াই মুম্বই ইন্ডিয়ন্স ও রাজস্থান রয়ালসের। লড়াইতে ঢুকল কলকাতা নাইট রাইডার্স। লড়াইতে দিল্লি ডেয়ারডেভিলসও। লড়াইতে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৯ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে ক্রিস লিনকে তুলে বাজিমাত কলকাতার।
মণীশ পান্ডেকে নিয়ে লড়াই শুরু চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাবের। লড়াইতে মুম্বই ইন্ডিয়ন্সও। লড়াইতে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। লড়াইতে সানরাইজার্স হায়দরাবাদ। ১১ কোটি টাকায় মণীশ পান্ডেকে পেল সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা ব্যবহার করল না আরটিএম।
ঋদ্ধিমান সাহার জন্য বিডের লড়াই কেকেআর ও সানরাইজার্সের। লড়াইতে এল মুম্বই ইন্ডিয়ান্স। ৫ কোটিতে বিক্রি হলেন ঋদ্ধিমান, রিটেন করব না কিংস । হায়দারবাদে খেলবেন বাংলার পাপালি। কলকাতা শুরুতে লড়াইতে থাকলেও ধরে রাখতে পারল না ঋদ্ধিকে।
রবিন উত্থাপ্পাকে নিয়ে লড়াই মুম্বই ইন্ডিয়ন্স বনাম রাজস্থান রয়ালস। ৬কোটি ৪০ লক্ষ টাকায় রবিন উত্থাপ্পাকে নাইটরা রাইট টু ম্যাচ কার্ড দিয়ে রেখে দিল।
কুলদীপ যাদবের জন্য জোর লড়াই কিংস ইলেভেন ও মুম্বইয়ের। লড়াইতে আরসিবি। ৫কোটি ৮০ লক্ষ টাকায় আরটিএম কার্ড দিয়ে রেখে দিল কেকেআর।
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা শুভমান গিলকে নিয়ে লড়াইতে কেকেআর ও রাজস্থান। ১কোটি ৮০ লক্ষ টাকায় তরুণ তুর্কিকে তুলে নিল কেকেআর। ২০ লক্ষে কেকেআরে গেলেন ইশাঙ্ক জাগ্গি।
কমলেশ নাগরাকোটি নিয়ে লড়াইতে কেকেআর ও কিংস ইলেভেন পাঞ্জাব। সানরাইজার্স এল লড়াইতে। ৩কোটি ২০ লক্ষ টাকায় নাইটদের ডেরায়।
৩ কোটি ৪০ লক্ষতে নীতিশ রানা কলকাতায় এলেন। জোর লড়াইয়ের পর কেকেআর পেল এই অলরাউন্ডারকে।
🔟 #Knights in the squad so far & we have another INR 1420 lacs to complete #KnightsOf2018.
Follow all Live updates here ➡️ https://t.co/bMWPVVoem0 #KorboLorboJeetbo #IPLAuction pic.twitter.com/bLIcUiRGQP
— KolkataKnightRiders (@KKRiders) January 27, 2018
Click it and Unblock the Notifications