মণীশ পান্ডে ,কেএল রাহুলের দরে চমকে যাবেন, বিকোলেন না আমলা, মুরলী বিজয়রা

আইপিএল ২০১৮ -র নিলাম, কার ভাগ্যে কততে শিকে ছিঁড়ল ।

ব্যাটসম্যানদের মধ্যেও চলল জোর টক্কর। বিভিন্ন ফ্রাঞ্চাইজিরা বিশ-বিশের লড়াইতে নিজেদের ব্যাট হাতের সেনানী তৈরি করে নিল।

মণীশ পান্ডে ,কেএল রাহুলের দরে চমকে যাবেন

দিল্লি নিজেদের প্লেয়ার করুণ নায়ারকে তুলে নিল আরটিএম ব্যবহার করে। স্পেশালিস্ট ব্যাটসম্যান কিংস ইলেভেন ও রাজস্থান রয়ালসের লড়াই। ৫কোটি ৬০ লক্ষ টাকায় নিল কিংস। দিল্লি ব্যবহার করল না আরটিএম।

ভারতীয় দলের জার্সিতে নজর কেড়েছেন কেএল রাহুল। তাঁকে নিয়ে মুম্বই ইন্ডিয়ন্স ও রাজস্থান রয়ালসের লড়াই শুরু হয়। লড়াইতে ঢোকে কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লড়াইতে সানরাইজার্স হায়দরাবাদও। অবিশ্বাস্য ভাবে ১১ কোটি টাকায় বিক্রি হলেন কেএল রাহুল। আরসিবি ব্যবহার করল না রাইট টু ম্যাচ কার্ড। রাহুল গেলেন প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাবে।

এদিক রাহুলের জাতীয় দলের সতীর্থ মুরলী বিজয়। তিনি বিক্রি হলেন না। ভারতীয় টেস্ট দলের ওপেনার মুরলী বিজয়কে প্রথম দফায় তুলে নিতে আগ্রহ দেখাল না কেউই। বিক্রি হলেন না মার্টিন গাপ্তিল। হাসিম আমলা রইলেন অবিক্রীত। দক্ষিণ আফ্রিকার তারকার জন্য কোনও বিড হল না।

ডেভিড মিলারকে নিয়ে নিলামে লড়াই দিল্লি ও মুম্বইয়ের। লড়াইতে সানরাইজার্স হায়দরাবাদ। ৩কোটিকে মুম্বই তুলে নিলেও আরটিএম কার্ড ব্যবহার করে তাঁকে রেখে দিল কিংস ইলেভেন পাঞ্জাব। অ্যারন ফিঞ্চকে নিয়ে লড়াই রাজস্থান রয়ালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। লড়াইতে দিল্লি ডেয়ার ডেভিলস। ৬কোটি ২০ লক্ষ টাকায় কিংসে গেলেন ফিঞ্চ। ব্র্যান্ডন ম্যাককালাম রয়াল চ্যালেঞ্জার্সের প্রথম বিড। লড়াইতে রাজস্থান রয়ালস। বিডিংয়ে ঢুকলো দিল্লি ডেয়ারডেভিলস। ৩কোটি ৬০লক্ষ টাকায় রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে গেলেন কিউয়ি ধামাকা ব্যাটসম্যান।
জেসন রয় ১কোটি ৫০ লক্ষ টাকায় দিল্লি ডেয়ারডেভিলসে গেলেন।

অস্ট্রেলিয়ার ক্রিস লিনকে নিয়ে লড়াই মুম্বই ইন্ডিয়ন্স ও রাজস্থান রয়ালসের। লড়াইতে ঢুকল কলকাতা নাইট রাইডার্স। লড়াইতে দিল্লি ডেয়ারডেভিলসও। লড়াইতে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৯ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে ক্রিস লিনকে তুলে বাজিমাত কলকাতার।

কেকেআরের মণীশ পান্ডেকে নিয়ে জোর দড়ি টানাটানি হল। এতটাই দর উঠে গেলে যাঁকে আরটিএম ব্যবহার করে তুলবে ভেবেছিল কেকেআর। তার দিকে আর হাত বাড়াতে পারল না। মণীশকে চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাবের লড়াই। লড়াইতে মুম্বই ইন্ডিয়ন্সও। লড়াইতে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। লড়াইতে সানরাইজার্স হায়দরাবাদ। ১১ কোটি টাকায় মণীশ পান্ডেকে পেল সানরাইজার্স হায়দরাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+