চিনে নিন এশিয়া কাপে পাকিস্তানের এই পাঁচ বিধ্বংসী পেসারকে, এঁদের বোলিং ঘুম কেড়ে নিতে পারে রোহিত-বিরাটের

চিনে নিন এশিয়া কাপে পাকিস্তানের এই পাঁচ বিধ্বংসী পেসারকে, এঁদের বোলিং ঘুম কেড়ে নিতে পারে রোহিত-বিরাটের

দশকের পর দশক একের পর এক অসংখ্য বোলার উপহার দিয়েছে পাকিস্তান ক্রিকেট যাঁরা দীর্ঘ সময় শাষন করেছে ক্রিকেট বিশ্বকে। এই তালিকায় ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, ইমরান খান, শোয়েব আখতার, মহম্মদ আমির, মহম্মদ সামি, মহম্মদ আসিফ থেকে শুরু করে বহু এমন ক্রিকেটার রয়েছেন যাঁদের নাম নিয়ে শেষ করা যাবে না। বর্তমানে পাকিস্তান দলের শাহিন শাহ আফ্রিদিও সেই রকম এক জন বোলার। তবে, চোটের কারণে আসন্ন এশিয়া কাপে শাহিনের সার্ভিস পাবে না পাকিস্তান। তবে, শাহিন না থাকলেও এমন কিছু বোলার রয়েছে এই পাক দলে যাঁরা এ বারের এশিয়া কাপ মাতাতে পারেন। দেখে নিন এ বারের এশিয়া কাপে পাকিস্তানের দলে সুযোগ পাওয়া পাচ পেসারকে।

নাসিম শাহ:

নাসিম শাহ:

পাকিস্তানের এশিয়া কাপ দলের কনিষ্ঠ অথচ অন্যতম দ্রুত গতির পেসার নাসিম। নবম কনিষ্ঠতম বোলার হিসেবে পাকিস্তানের জার্সিতে টেস্ট ক্রিকেট খেলেছেন তিনি। ১৯ বছর বয়সী এই পেসার ১৩টি টেস্টে ৩৩টি উইকেট নিয়েছে। ৩টি ওডিআই ম্যাচে নিয়েছেন ১০টি উইকেট। এখনও পাকিস্তানের হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক তাঁর হয়নি।

মহম্মদ হাসনেইন:

মহম্মদ হাসনেইন:

এশিয়া কাপের জন্য পাকিস্তান দলে চোট পাওয়া শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে এসেছেন হাসনেইন। এই মুহূর্তে পাকিস্তানের দ্রুত গতির পেসার হাসনেইন। ১৫০ কিমি/ঘণ্টা বেগে বোলিং করেন তিনি। মারাত্মক এই গতিতে বলকে সুইং করানোর ক্ষমতা রয়েছে হাসনেইনের। পাকিস্তানের জার্সিতে ৮টি ওডিআই ম্যাচে ১২ উইকেট সংগ্রহ করেছেন। ১৮টি টি-২০ ম্যাচে নিয়েছেন ১৭টি উইকেট।

শেহেনওয়াজ দাহানি:

শেহেনওয়াজ দাহানি:

২০২১ সালের ১৬ ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১৪৯ কিমি/ঘণ্টা বেগে বোলিং করেন শেহেনওয়াজ। যদিও ওই ম্যাচে একটি উইকেটই পেয়েছিলেন তিনি। ৪ ওভারে খরচ করেছিলেন ২৩ রান। পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত দু'টি ওডিআই ম্যাচে ১ উইকেট পেয়েছেন তিনি। সম সংখ্যক টি-২০ ম্যাচে সংগ্রহ ২ উইকেট।

হ্যারিস রউফ:

হ্যারিস রউফ:

এই পাকিস্তান দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার হ্যারিস রউফ। এখনও পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ১৫টি ওডিআই ম্যাচে রউফ সংগ্রহ করেছেন ২৯ উইকেট। ৩৫টি টি-২০ ম্যাচে তাঁর সংগ্রহ ৪২টি উইকেট।

মহম্মদ ওয়াসিম জুনিয়র:

মহম্মদ ওয়াসিম জুনিয়র:

এশিয়া কাপে পাকিস্তান পেস অ্যাটাকের অন্যতম স্তম্ভ এই মহম্মদ ওয়াসিম জুনিয়র। তবে, ট্রেনিং সেশনে তিনি পিঠে চোট পান দুবাইয়ে। তাঁর এমআরআই করানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে চোট কতটা গুরুতর। পাকিস্তের হয়ে এখনও পর্যন্ত ৮টি ওডিআই ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন তিনি। ১১টি টি-২০ ম্যাচে তাঁর সংগ্রহ ১৭টি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+