WPL Auction 2025: রবিবাসরীয় দুপুরে মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম, কোথায়-কখন দেখবেন? জানুন বিস্তারিত

আগামীকাল বেঙ্গালুরুতে বসছে মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম। এবার বিদেশে নয়, মিনি নিলাম হবে বেঙ্গালুরুতেই। আইপিএলে এবার মেগা নিলাম অনুষ্ঠিত হলেও মহিলাদের প্রিমিয়ার লিগে মিনি নিলাম হবে। মাত্র ১৯টি স্থান খালি আছে। এরজন্য ১২০ জন মহিলা ক্রিকেটার নাম লিখিয়েছেন।

২০২৩ সালে মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম হয়েছিল দুবাইতে। কিন্তু এবার বেঙ্গালুরুতেই বসতে চলেছে নিলামের আসর। ইতিমধ্যেই সব দলই অঙ্ক কষা শুরু করে দিয়েছে। ফাঁক ফোকর গুলি আছে সেটা নিলামের মধ্য দিয়েই ভরাট নিতে চাইবে মহিলাদের প্রিমিয়ার লিগের পাঁচ ফ্র্যাঞ্চাইজি। কখন থেকে শুরু হবে এই নিলাম, কোথায় সরাসরি দেখতে পাবেন এই নিলাম, সেই সংক্রান্ত তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আইপিএলের নিলামের সঙ্গে স্থান পরিবর্তন হলেও সময় কিন্তু অপরিবর্তনীয়ই থেকেছে মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে। রবিবাসরীয় দুপুরের পরই নিলাম শুরু হবে। দুপুর তিনটে থেকে মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম পর্ব শুরু হবে। মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এর পাশাপাশি জিও সিনেমাতেও মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামের লাইভ স্ট্রিমিং হবে।

নিলামের ১২০ জন ক্রিকেটারের মধ্যে ৯১ জন ভারতীয় এবং ২৯ জন বিদেশি মহিলা ক্রিকেটার আছেন। কিন্তু পাঁচ দল মাত্র ১৯ জন ক্রিকেটারকেই নিতে পারবেন। আরসিবি দলের হাতে আছে ৩.২৫ কোটি টাকা। তারা বিদেশি নিতে পারবে না, চারজন ভারতীয়কে নিতে পারবেন। দিল্লি ক্যাপিটালসের হাতে পড়ে রয়েছে ২.৫০ কোটি টাকা। ১ বিদেশি-সহ ৪ জন ক্রিকেটার নিতে পারবে দিল্লি দল।

গুজরাত জায়ান্টসের হাতে রয়েছে ৪.৪ কোটি টাকা। ২ বিদেশি-সহ গুজরাত নিতে পারবে ৪ জনকে। গুজরাত জায়ান্টাস দল এখনও পর্যন্ত মহিলাদের প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স করতে পারেনি। সরকারিভাবে ঘোষণা না হলেও মিতালি রাজকে আগামী মরশুমে গুজরাত জায়ান্টাস দলের ডাগ আউটে দেখা যাবে না।

মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে ২.৬৫ কোটি টাকা। মুম্বই দল ১ বিদেশি-সহ ৪ জন ক্রিকেটারকে নিতে পারবে। ইউপি ওয়ারিয়রজের হাতে রয়েছে ৩.৯ কোটি টাকা। ১ বিদেশি-সহ তিনজন ক্রিকেটারকে নিতে পারবে। কোন অান ক্যাপড মহিলা ক্রিকেটাররা এবার নিলামে বিরাট দর হাঁকান সেদিকেই নজর থাকবে সবার।
নিলামের আগে নন্দিনী কাশ্যপ এবং রাঘবি বিস্ত ভারতীয় টি২০ দলে প্রথমবার সুযোগ পেয়েছেন। প্রীতিকা রাওয়াল একদিনের সিরিজে প্রথমবার দলে ডাক পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+