IPL 2025: সূচনাতেই ঘরের মাঠে বিরাট পরীক্ষা কেকেআরের, জেনে নিন নাইটদের ম্যাচের দিনক্ষণ
আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। এবার ইডেনে হবে উদ্বোধনী ম্যাচ। আইপিএলের বোধনেই বিরাট ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন কেকেআরের বিরুদ্ধে খেলতে নামবে আরসিবি। আসন্ন মরশুমে কবে-কখন ম্যাচ রয়েছে কেকেআরের, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
বুধবার থেকে ইডেনে শুরু হচ্ছে কেকেআরের শিবির। সোমবার রাত থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন কেকেআরের দেশীয় এবং বিদেশি ক্রিকেটাররা। মঙ্গলবার সকালই কলকাতা চলে এসেছেন আনরিখ নরখিয়া এবং কুইন্টন ডি কক। অধিনায়ক অজিঙ্ক রাহানে প্রথম দিনের অনুশীলন থেকেই উপস্থিত থাকবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা ক্রিকেটাররা কয়েকদিন পর কেকেআর শিবিরে যোগ দেবেন।

গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবারও তাদেরকে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা। গৌতম গম্ভীর এবার নাইটদের ডাগ আউটে থাকবেন না। ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন এবার কেকেআর দলের সহকারী কোচ হয়েছেন। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সহকারী হিসাবে দেখা যাবে তাঁকে। এর আগে গিবসন ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন। তাঁর কোচিংয়ে ক্যারিবিয়ানরা ২০১২ সালে টি২০ বিশ্বকাপ জেতে।
নতুন মরশুমের জন্য জার্সি উন্মোচন করেছে কেকেআর। এবার কেকেআরের জার্সিতে থ্রি স্টার। ২০১২-২০১৪ সালের পরে ২০২৪ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগামী ৬ এপ্রিল ইডেনে কেকেআরের খেলা রয়েছে লখনউ দলের বিরুদ্ধে। কিন্তু ঔ দিনই আবার রয়েছে রাম নমবী। ইডেনে কেকেআর বনাম লখনউই দলের খেলা শুরু বেলা ৩.৩০ মিনিট থেকে। ফলে এই ম্যাচ নিয়ে জটিলতা আছে।
এক নজরে দেখে নিন কেকেআরের ম্যাচের সূচি
২২ মার্চ- কেকেআর বনাম আরসিবি(ইডেন- ৭.৩০ মিনিট)
২৬ মার্চ- রাজস্থান রয়্যালস বনাম কেকেআর( গুয়াহাটি, সময়- ৭.৩০ মিনিট)
৩১ মার্চ - মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর( মুম্বই,সময়- ৭.৩০ মিনিট)
৩ এপ্রিল- কেকেআর বনাম সাইরাইজার্স হায়দরাবাদ( কলকাতা,সময়- ৭.৩০ মিনিট)
৬ এপ্রিল - কেকেআর বনমা লখনউ ( কলকাতা,সময়- ৩.৩০ মিনিট)
১১ এপ্রিল -সিএসকে বনাম কেকেআর( চেন্নাই,সময়- ৭.৩০ মিনিট)
১৫ এপ্রিল - পাঞ্জাব কিংস বনাম কেকেআর (চণ্ডীগড়সময়- ৭.৩০ মিনিট)
২১ এপ্রিল - কেকেআর বনাম গুজরাত টাইটন্স(কলকাতা,সময়- ৭.৩০ মিনিট)
২৬ এপ্রিল- কেকেআর বনাম পাঞ্জাব কিংস(কলকাতা,সময়- ৭.৩০ মিনিট)
২৯ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর(দিল্লি,সময়- ৭.৩০ মিনিট)
৪ মে - কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ( কলকাতা,সময়- ৩.৩০ মিনিট)
৭ মে- কেকেআর বনাম সিএসকে( কলকাতা,সময়- ৭.৩০ মিনিট)
১০ মে- সাইরাইজার্স হায়দরাবাদ বনাম কেকেআর( হায়দরাবাদ, সময়- ৭.৩০ মিনিট)
১৭ মে- আরসিবি বনাম কেকেআর( বেঙ্গালুরু,সময়- ৭.৩০ মিনিট)












Click it and Unblock the Notifications