IPL 2025: নিলামের আগেই কাদের ধরে রাখছে গুজরাত? শামিকে নিয়ে রইল বিরাট আপডেট
মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৩১ অক্টোবরই ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ে কাছে জমা দিয়ে দেবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। একাধিক তারকা ক্রিকেটারের দলবদল নিয়ে জল্পনা চলছে। ব্যতিক্রম নয় গুজরাত টাইটান্স দলও। আইপিএল নিলামের আগে গুজরাত টাইটান্স দল কোন ক্রিকেটারদের ধরে রাখতে পারে সম্ভাব্য সেই তালিকা প্রকাশ্যে এল।
চলতি মাসের শেষেই আগামী মরশুমের জন্য ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা করতে হবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে। হাতে মাত্র কয়েকদিন মাত্র সময় বিসিসিআইয়ের নয়া নিয়ম মেনেই আইপিএলের ১০ দল তৈরি করছে রণকৌশল। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গুজরাত টাইটান্স দল কোন ক্রিকেটারদের ধরে রাখতে চলেছে?

শুভমান গিল ও রশিদ খান দুজনেরই এই দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। ফলে গুজরাত টাইটান্স ম্যানেজমেন্টের দ্বিতীয় নাম অবশ্যই রশিদ খান। টি২০ ক্রিকেটে অন্যতম সফল বোলারকে কোনওভাবেই হাতছাড়া করতে রাজী নয় গুজরাত টাইটান্স। তাঁকেও ১৮ কোটিতে ধরে রাখার সিদ্ধান্ত প্রায় পাকা।
চোট-আঘাত জনিত সমস্যা থাকলেও ২০২৫ সালের আইপিএল খেলতে কোনও সমস্যা নেই শামির, ফলে ভারতীয় দলের তারকা পেসারকে ১৪ কোটি টাকায় সম্ভবত ধরে রাখতে চলেছে গুজরাত টাইটান্স। শামির গোড়ালির অস্ত্রোপচার ২০২৪ সালের আইপিএলে খেলেননি। ২০২২ সালে দলকে চ্যাম্পিয়ন করানোর নেপথ্যে তাঁর বড় অবদান ছিল।
মিডল অর্ডারে মারকুটে ব্যাটার ডেভিড মিলারকেও ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত টাইটান্স। প্রোটিয়া এই তারকা ক্রিকেটারেক ১৪ কোটি টাকায় ফের একবার দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত টাইটান্স ম্যানেজমেন্ট। টি২০ ফর্ম্যাটে বিধ্বংসী ইনিংস খেলতে পারেন।
IND vs NZ: 'গম্ভীরকে শিখতে হবে’, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারতেই হেড কোচকে কটাক্ষ শাস্ত্রীর
বর্তমানে তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম সফল সাই সুদর্শন। ২০২২ সালে আইপিএলে অভিষেকের পর থেকে নজর কেড়েছেন। ফলে তরুণ এই প্রতিভাকে হাতছাড়া করতে নারাজ গুজরাত টাইটান্স। ১১ কোটি টাকা দিয়ে তাঁকে ধরে রাখতে চলেছে গুজরাত টাইটান্স। তালিকায় শেষ নাম রাহুল তেওটিয়া। গুজরাত দলের ফিনিশার হিসেবেই পরিচিত। অল্প বলে বেশি রান তুলতে সিদ্ধহস্ত। তবে তাঁর জন্য বরাদ্দ হতে পারে ৪ কোটি টাকা।












Click it and Unblock the Notifications