মুম্বইতে মেগা রিসেপশন, জেনে নিন বিরুষ্কার হাই প্রোফাইল গেস্ট লিস্ট
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের পর্ব হয়েই চলেছে। এবার তাদের বিয়ের তৃতীয় অধ্যায়।
বিরুষ্কার বিয়ের পর্ব চলেছেই। ১১ তারিখ ইতালির টাস্কানি প্রদেশ বিয়ে সারা-র পর নব দম্পতি প্রথম পর্বেক রিসেপশানেও বাজিমাত করেছেন। ২১ তারিখ দিল্লিতে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব একাধিক হাইপ্রোফাইল গেস্ট। এবার ২৬ তারিখ মুম্বইতে আছে দ্বিতীয় পর্বের মেগা রিসেপশন। ২৪ তারিখ ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। তারপরই মিশন ক্যাপ্টেন কোহলির রিসেপশন।

নিমন্ত্রিতের তালিকার এক নম্বরে অবশ্য বর পক্ষের পুরো টিম ইন্ডিয়া যদি হয়, তাহলে কন্যা পক্ষের এক নম্বরে তিন খানের নিমন্ত্রণ। অনুষ্কা নিজের বলিউড আত্মপ্রকাশ যাঁর বিপরীতে করেছিলেন সেই শাহরুখ খান প্রথম নিমন্ত্রণ পত্র পেয়েছিলেন।

এছাড়াও রয়েছেন সলমন খান, আমির খানও। এদিকে বিরাটের প্রথম নিমন্ত্রণ পত্র যাঁর ঘরে গেছে সেই সচিন তেন্ডুলকরও হাজির থাকতে চলেছেন মুম্বইয়ের মেগা রিসেপশনে। থাকছেন করণ জোহর, ক্যাটরিনা কাইফ, রানি মুখোপাধ্যায়, মুকেশ এবং নীতি আম্বানি। এছাড়া ভারত এবং শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়রা উপস্থিত থাকবেন।

মুম্বইয়ের লোয়ার প্যারেলোর সেন্ট রেগিস হোটেলে বসতে চলেছে এই দ্বিতীয় দফার রিসেপশনের আসর। এই হোটেলেই জ়াহির খান এবং সাগরিকা রিসেপশন দিয়েছিলেন। হোটেলের অ্যাস্টর বল রুমে মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে । ৬,৪৩৩ বর্গফুটের এই বলরুম তিনটে ভাগে বিভক্ত। সন্ধ্যা আটটা থেকেই তারকা অতিথিরা নব দম্পতির দেওয়া রিসেপশনে আসবেন , চার চাঁদ লাগাতে।












Click it and Unblock the Notifications