বিয়ের ছাদনা তলা থেকে স্বপ্নের বাড়ি, জেনে নিন বিরুষ্কার আস্তানার ঠিকানা
স্বপ্নের বিয়ে তো হল এবার কোথায় ঘর বাঁধবেন বিরুষ্কা, আর কেই বা অনুষ্কার তরফে প্রথম জেনেছিলেন এই বিয়ের কথা।
বিরাট -অনুষ্কা এখন বিবাহিত, গোটা দেশ এখন মজে রয়েছে হাই প্রোফাইল বিয়েতে। কিন্তু জানেন কী কোন সৌভাগ্যবান প্রথম জানতে পেরেছিলেন এই বিয়ে হচ্ছে।

বলিউডে যাঁকে গুরু মানেন অনুষ্কা
বিরাটকে যে তিনি বিয়ে করতে চলেছেন, এমনটা তিনি প্রথম জানিয়েছিলেন তাঁর বলিউডি গুরুদেব আদিত্য চোপড়াকে। রব নে বানা দি জোড়ি ছবিতে বলিউডের বিগ ব্রেক অনুষ্কাকে দিয়েছিলেন আদিত্য চোপড়া। তাঁকে যেমন গুরু মানেন ঠিক তেমনিই বন্ধুও মানেন নুষ্কি।

আদিত্য ও রাণীর লুকিয়ে বিয়ে
২০১৭ তে বিরুষ্কার লুকিয়ে বিয়ে করার ইচ্ছা আংশিক সফল। ইতালিতে গিয়ে বিয়েটা লোকে জেনে গেলও তারিখ নিয়ে জব্বর ধোঁয়াশা ছিল। তবে এই ইতালিতেই পুরোপুরি লুকিয়ে বিয়ে করেছিলেন আদিত্য ও রাণী। ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়েছিল। দীর্ঘদিনের বলিউডি জুটির প্রেম , পরিণয়ে বাঁধা পড়েছিল সূদূর ইতালিতেই। তাহলে কী তিনিই অনুষ্কাকে লুকিয়ে বিয়ের জন্য ইতালির ডেস্টিনেশন বাতলেছেন।

এমন আমি ঘর বেঁধেছি...
মুম্বইয়ের ওরলিতে বিল্ডিংয়ের নাম ওঙ্কার ১৯৭৩ | এর তিনটি টাওয়ারের মধ্যে বিলাসবহুলতম টাওয়ার হল ‘সি' | তার ২৯ নম্বর ফ্লোরে ফ্ল্যাট কিনেছেন যুবরাজ সিং | আর ৩৫ তম ফ্লোরে কিনেছেন বিরাট কোহলি | নিজেদের ব্যস্ত শিডিউল থেকে যখনই ব্রেক পাবেন তখনই নিজেদের এই বাসাকেই প্রেম- রোমাঞ্চে ভরিয়ে তুলবেন তাঁরা।

বাসা-র মূল্য
একটি পাঁচতারা হোটেলে যেসব সুবিধা পাওয়া যায় বিরুষ্কা-র নতুন সংসারে তার কিছুরই অভাব থাকবে না। আর অভাব থাকবেই বা কেন একজন বিশ্বের সেরা উপার্জনকারী ক্রীড়াব্যক্তিত্বদের মধ্যে একজন আর অন্যজন বিশ্বের সেরা উপার্জনকারী অভিনেত্রীদের দৌড়ে না থাকলেও দেশের সেরা উপার্জনকারী অভিনেত্রীদের দৌড়ে রয়েছেন। তাঁদের ফ্ল্যাটের দাম মাত্র ৩৪ কোটি টাকা।

বাড়ির সুযোগ-সুবিধা
ফ্ল্যাটের আয়তন ৭১৭১ বর্গফুট। যেকোনও ধরণের মর্ডান অ্যামিনিটি অর্থাৎ আধুনিক সুবিধাওয়ালা অ্যাপার্টমেন্টে যা যা সুবিধা থাকে, তার সবকিছু আলাদা করে রয়েছে বিরাট- অনুষ্কার ফ্ল্যাটে। থাকছে ব্যক্তিগত জিম‚ সুইমিং পুল‚ সিনেমা হল‚ স্পা‚ ডাইনিং হল‚ চিল্ড্রেন কর্নার‚ পেট কর্নার‚ রেস্তোরাঁ। এছাড়াও টেবল টেনিস ,বাস্কেটবল, ব্যাডমিন্টন সব খেলার বিশেষ বিশেষ জায়গা বরাদ্দও থাকবে এই আস্তানায়।












Click it and Unblock the Notifications