ভারত -দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে এক নজরে জেনে নিন কিছু তথ্য

দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে একদিনের সিরিজে নামার আগে দারুণ তৈরি ভারতীয় দল।

দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে একদিনের সিরিজে নামার আগে দারুণ তৈরি ভারতীয় দল। সবরকম ভাবে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে টিম ইন্ডিয়া। এক নম্বর স্থান দখলের জন্য হবে ছ-টি একদিনের ম্যাচের সিরিজে। কিংসমিডে প্রথম শুরু হবে একদিনের ম্যাচ।

ভারত -দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে এক নজরে জেনে নিন কিছু তথ্য

টেস্ট সিরিজের ৫ দিনের বিরতিতেই শুরু হয়ে যাচ্ছে একদিনের ক্রিকেট সিরিজ। ভারত টেস্ট সিরিজ ২-১ হারলেও এক নম্বর জায়গা ধরে রেখেছে। তবে খুব কম পয়েন্টের ব্যবধানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এদিকে একদিনের ক্রিকেটে এক নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা দল। এই সিরিজের প্রতিটা ম্যাচের ওপর এক নম্বর জায়গা দখল করাটাই লক্ষ্য।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ কবে হবে?
ফেব্রুয়ারির ১ তারিখ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ হবে।

কোথায় হবে খেলা ?
কিংসমিড , ডারবানে খেলা হবে প্রথম একদিনের ম্যাচ।

কোথায় দেখা যাবে প্রথম একদিনের ম্যাচ?
সনি-র টেন নেটওয়ার্কে সম্প্রচারিত হবে এই ম্যাচ।

কখন থেকে হবে ম্যাচের সম্প্রচার?
ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে থেকে হবে ম্যাচ।

অনলাইনেও কী দেখা যাবে এই ম্যাচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম একদিনের ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সনি লিভ অ্যাপ ও তাদের ওয়েবসাইটে। লাইভ স্কোরের জন্য নজর রাখুন ওয়ান ইন্ডিয়া বাংলার পেজে।

ভারত -দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে এক নজরে জেনে নিন কিছু তথ্য

ভারত -দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে এক নজরে জেনে নিন কিছু তথ্য

এদিকে ১৯৯২ -৯৩ সাল থেকে আজ অবধি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কখনও তাদের মাটিতে সিরিজ জিততে পারেনি ভারত। ১৯৯২৯৩ সালে সিরিজের ফল ছিল ৫-২। ২০০৬-০৭ সালে ৪-০ সিরিজ জেতে প্রোটিয়া বাহিনী। ২০১০-১১ সালে ৩-২ হয় ফল, ২০১৩-১৪ সালে ফল হয় ২-০। এদিকে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত মুখোমুখি লড়াইতে প্রোটিয়া জিতেছে ২১ টি ম্যাচে, ভারত যেখানে মাত্র ৫ টিতে জিতেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+