'কিং সাইজ কন্ট্রোভার্সি'তে শেষ কোহলি জমানা, দেখে নিন বিরাটের টেস্ট অধিনাকত্বের মার্কশিট
'কিং সাইজ কন্ট্রোভার্সি'তে শেষ কোহলি জমানা, দেখে নিন বিরাটের টেস্ট অধিনাকত্বের মার্কশিট
আচমকা টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছে বিরাট কোহলি। সারা বিশ্ব জুড়ে তা নিয়ে চলছে চর্চা। ভারতীয় ক্রিকেট ব্যাপক ডামাডোল। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬৮ টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করে জয় ৪০ টিতে। ঘরে ২৪ টিতে জয় বিদেশে ১৬টিতে। শতাংশের বিচারে ৫৮ শতাংশের ম্যাচ ভারত জিতেছে কোহলির অধিনায়কত্বে। এমন সফল অধিনায়ক এমন ভাবে দায়িত্ব ছেড়ে দেওয়ায় প্রশ্ন উঠেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে থাকা বোর্ডের দিকে। পরবর্তী নেতা হওয়ার যোগ্য কী কেউ আছেন? কোহলির চমকে দেওয়া সিদ্ধান্তে তাই চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড। সবমিলিয়ে মহাবিতর্কের মাধ্যমে শেষ হল কোহলির অধিনায়কত্ব জমানা। বিগত বছর গুলিতে তাঁর নেতৃত্বে যেমন সাফল্য এসেছে, দল হেরেছে কিন্তু দ্রুত ঘুরে দাঁড়িয়ে জবাব দিয়েওছে।

২০১৭ ব্রেন ফেড -
অস্ট্রেলিয়া খেলতে এল ভারতে। পুনেতে বিশ্ৰী হার প্রথম টেস্টেই। পরের ম্যাচে গুলিতে কোহলির নেতৃত্বে দুরন্ত ভারত। সিরিজ জয় ২-১ ব্যবধানে। কিন্তু বিতর্ক হল অন্য ঘটনা নিয়ে। স্টিভ স্মিথকে অনফিল্ড আম্পায়ার আউট দিয়েছিলেন ভারতের করা এলবিডব্লিউ আপিলে। এবার সেটাকে রিভিউ করবেন কি না তা জানতে নাগাড়ে ড্রেসিংরুমের দিকে ইশারা করতে থাকেন স্টিভ স্মিথ। শুরু হয় বিতর্ক। বিরাট বলেই দেন এই ঘটনার পর অস্ট্রেলিয়রা কখনও তাঁর বন্ধু হবে না

২০১৮র ইংল্যান্ড সিরিজ এবং দুরন্ত কোহলি
ওই সিরিজ ভারত হারল বিশ্ৰীভাবে। কিন্তু এন্ডারসনকে হারিয়ে দিলেন কিং। চার চারটে সেঞ্চুরি করেন ইংল্যান্ডের মাটিতে।

দক্ষিণ আফ্রিকা সফর
এই সফরে ভারতকে হারাতে দক্ষিণ আফ্রিকা ভয়ঙ্কর পিচ বানায়। ব্যাট হাতে নেওয়া দায় এমন পিচ। অনেকটা ২০০৩ সালে সৌরভের ভারতকে হারাতে যেমন পিচ বানিয়েছিল নিউজিল্যান্ড। কঠিনতম পরিস্থিতিতে ভারত জোহানেসবার্গে টেস্ট জেতে ভারত। উইকেট এত খারাপ হয়ে গিয়েছিল যে বল লেগে যে কেউ আহত হতে পারত। দুর্ঘটনা ঘটতে পারত। খেলার অযোগ্য পিচে ম্যাচ বার করে নিয়ে আসে কোহলির ভারত।

২০১৮-১৯ ,প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়
বিপক্ষ দলে তখন নেই ওয়ার্নার , স্মিথ। কিন্তু বোলার সেই স্টার্ক, কামিন্স, হ্যাজলউডরাই। সঙ্গে নাথন লায়নতো আছেনই। দল নিয়ে দুরন্ত সিরিজ জিতে আসে ভারত। সিরিজ জয় ২-১ ব্যবধানে। বৃষ্টি না হলে ওই সিরিজ ৩-১এ জিতত ভারত।

২০২০তে ফের অস্ট্রেলিয়া সফর
প্রথম ম্যাচে চরম হার। ৩৬ রানে অল আউট ভারত। কোহলি একটা কথা বলেছিলেন আমরা এখান থেকে ফিরে দেখাব। আমাদের সেই ক্ষমতা আছে। কোহলি দেশে ফেরেন মেয়ের জন্মের জন্য। কিন্তু ওই কথাগুলো কানে লেগে গিয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। চোটে জর্জরিত দল দুরন্ত ভাবে সিরিজ জেতে অস্ট্রেলিয়ার মাটিতে

২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
ব্যাটিং ব্যর্থতা ডোবায় ভারতকে। শেষ দিনে অন্তত দুটো সেশনে কাটাতে পারলে যুগ্মবিজয়ী হতে পারত ভারত। কোহলিরা কেউ তা করতে পারেননি। ফাইনাল হারতে হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে

২০২১ ইংল্যান্ড সিরিজ
ফাইনাল হারার পর ভারতকে পিছিয়েই রেখেছিল বিশেষজ্ঞরা। অবাক করে পাঁচ ম্যাচের সিরিজ ২-১ এ এগিয়ে যায় ভারত। শেষ টেস্ট বাতিল হয় করোনার জন্য। একে সিরিজ জয় বললেও ভুল হয় না।

২০২২ দক্ষিণ আফ্রিকা সফর এবং .....
সিরিজে প্রথম ম্যাচ দুরন্ত ভাবে জিতে নেয় কোহলির ভারত। দ্বিতীয় ম্যাচে তাঁর চোটে তাল কাটে। দ্বিতীয় ম্যাচে হার। তৃতীয় ম্যাচ শেষ হয় মহাবিতর্কের মধ্যে। ভারত সিরিজ হারে কিন্তু কোহলি সবাইকে অবাক করে অধিনায়কত্ব ছেড়ে দেন। যা নিয়ে বিতর্ক চলছে। আগামী দিনেও এই ঘটনা নিয়ে আলোচনা হবে। এ যে 'কিং সাইজ কন্ট্রোভার্সি'।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications