জিভার সঙ্গে ডেট বিরাটের, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও
তিনি বিরাট কোহলি, বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, ব্যস্ততার মধ্যে থেকে চিনে নিন এক অন্য বিরাটকে।
বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ব্যস্ততাও দারুণ আবার ক্রিকেট মস্তিষ্কও ক্ষুরধার। প্রেমিক বিরাট কোহলিকে নিয়েও চর্চা কম হয় না। তবে বিরাটের আরও একটা রূপও আছে। যে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে দারুণ ভালোবাসে।

ছোটদের সঙ্গে সময় কাটানো
মহেন্দ্র সিং ধোনির মেয়ের সঙ্গে সিরিজের ফাঁকে দেখা হলেই সময় কাটান ভারত অধিনায়ক বিরাট কোহলি।

পরিবারের ছোটদের সঙ্গে বিরাট
বিরাটের সোশ্যাল হ্যান্ডেলগুলোতে গেলেও দেখা যায় সেই ছবি। নিজের পরিবারের ছোটদের সঙ্গেও মিশতে দারুণ ভালোবাসেন।

কখনো আবার ভাজ্জি কন্যার সঙ্গে
ক্রিকেট মস্তিষ্ক, বিজ্ঞাপনী গ্ল্যামার সরিয়ে রেখে তিনি যেন অন্য বিরাট। ভাজ্জির মেয়ের সঙ্গে যখন ছবি তোলেন তখন মনে হয় তিনিও যেন ছোট হয়ে গেছেন।

স্পেশাল চাইল্ডদের সঙ্গে
সমাজ ওঁদের নাম দিয়েছে স্পেশাল চাইল্ড। কিন্তু ওঁদেরও তো একইরকমভাবে ভালোলাগা মন্দ লাগা গুলো আছে। পেশার চাপে মানবিকতা বিসর্জন দেননি বিরাট কোহলি।
|
জিভার সঙ্গে স্পেশাল ভিডিও
রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গিয়ে এক ফাঁকে সফর সেরে নেন মহেন্দ্র সিং ধোনির বাড়িতে। আসলে জিভার সঙ্গে তাঁর ডেটিং টা তো মাস্ট। দারুণ এক ভিডিওতে তিনি জিভার সঙ্গে কাটানো মুহূর্ত তুলে ধরেছেন, যা ইন্টারনেটে ভাইরাল।












Click it and Unblock the Notifications