আর কিছুক্ষণ পরেই ভারত বনাম আয়ারল্যান্ড, এই আট ক্রিকেটারের উপরে আজ থাকবে নজর

আর কিছুক্ষণ পরেই মুখোমুখি হচ্ছে ভারত ও আয়ারল্য়ান্ড। গুয়ানার প্রভিডেন্স-এ এই ম্যাচে অবশ্য ভারত-কেই ফেভারিট হিসাবে ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পেশাদারিত্ব এবং ধারে ও ভারে ভারত অনেক বেশি এগিয়ে রয়েছে।

আর কিছুক্ষণ পরেই মুখোমুখি হচ্ছে ভারত ও আয়ারল্য়ান্ড। গুয়ানার প্রভিডেন্স-এ এই ম্যাচে অবশ্য ভারত-কেই ফেভারিট হিসাবে ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পেশাদারিত্ব এবং ধারে ও ভারে ভারত অনেক বেশি এগিয়ে রয়েছে। আয়ারল্যান্ডের দলটি তুলনায় অনভিজ্ঞ।

ভারতীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ এই ম্য়াচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ জিতলেই ভারত টি-২০ মহিলা বিশ্বকাপ-এর সেমিফাইনালে পৌঁছে যাবে। ভারত ও আয়ারল্য়ান্ড দলের বেশকিছু ক্রিকেটার এদিনের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলেই মনে করা হচ্ছে।

হরমনপ্রীত কওর, অধিনায়ক, ভারত

হরমনপ্রীত কওর, অধিনায়ক, ভারত

অলরাউন্ডার হরমনপ্রীত-এর মূল শক্তি হল তাঁর বিধ্বংসী ব্যাটিং। প্রায় খুনে মেজাজে ব্যাট করতে পারেন। অনেকটা পুরুষদের ক্রিকেটে গ্লেন ম্য়াক্সওয়েল যেভাবে ব্য়াট করেন ঠিক সেই ঘরানায় ব্যাটিং-কেই আদর্শ করেছেন হরমনপ্রীত। টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছেন হরমনপ্রীত। রান করেছেন ৩১৮। গড় ৫৩। স্ট্রাইক রেট ১৩৩.০৫।

লুসি ওরেইলি, বোলার, আয়ারল্যান্ড

লুসি ওরেইলি, বোলার, আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড দলের সদস্য লুসি দলের একজন নির্ভরযোগ্য বোলার। এদিনের ম্য়াচে তাঁর বোলিং-এর উপরে আইরিসরা অনেকটা নির্ভর করছে। এখন পর্যন্ত টি-২০ ক্রিকেটে ৬টি ম্য়াচ খেলেছেন। ১৪টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৫.৩৯। স্ট্রাইক রেট ৯.১।

জেমাইমা রডরিগেজ, ব্যাটসম্যান, ভারত

জেমাইমা রডরিগেজ, ব্যাটসম্যান, ভারত

টি-২০-তে এখন পর্যন্ত ৭টি ম্য়াচ খেলেছেন জেমাইমা। ২৬৬ রান করেছেন তিনি। গড় ৫৩.২০। স্ট্রাইক রেট ১৪০.৭৪। বিশ্বকাপে জেমাইমার ব্যাটিং-এ অনেকটাই ভরসা করছে ভারতীয় দল।

সিয়ারা মেটকাফে, বোলার, আয়ারল্য়ান্ড

সিয়ারা মেটকাফে, বোলার, আয়ারল্য়ান্ড

আয়ারল্য়ান্ড দলের অন্যতম সিনিয়র সদস্য। টি-২০-তে ৯টি ম্যাচ খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ১১টি। ইকোনমি রেট ৫.৪০। স্ট্রাইক রেট ১৬.৩।

পূণম যাদব, বোলার, ভারত

পূণম যাদব, বোলার, ভারত

টি-২০ মহিলা বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ছন্দে আছেন পূণম। টি-২০ ফর্ম্যাটে ১০টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ১৯টি উইকেট। ইকোনমি রেট ৫.৩০। স্ট্রাইক রেট ১১.৩।

ক্লেরে শিলিংটন, ব্যাটসম্যান, আয়ারল্য়ান্ড

ক্লেরে শিলিংটন, ব্যাটসম্যান, আয়ারল্য়ান্ড

টি-২০-তে ১০ ম্যাচে এখন পর্যন্ত ১৯৯ রান করেছেন শিলিংটন। গড় ১৯.৯০। স্ট্রাইক রেট ১০৬.৪১।

রাধে যাদব, বোলার, ভারত

রাধে যাদব, বোলার, ভারত

টি-২০-তে ৭টি ম্যাচ খেলেছেন রাধে। নিয়েছেন ৮টি উইকেট। ইকোনমি রেট ৬.৩৬। স্ট্রাইক রেট ১৬.৩।

গ্যাবি লুইস, ব্যাটসম্য়ান, আয়ারল্যান্ড

গ্যাবি লুইস, ব্যাটসম্য়ান, আয়ারল্যান্ড

১০টি টি-২০ ম্যাচ খেলেছেন গ্যাবি। আয়ারল্যান্ড দলের এই গ্ল্যামারাস ক্রিকেটার ২২ গজের বাইরে যথেষ্টই জনপ্রিয়। টি-২০-তে এখন পর্যন্ত ১৮৮ রান করেছেন তিনি। গড় ২৩.৫০। স্ট্রাইক রেট ১০২.১৭।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+