আইপিএলে লখনউয়ের নেতা লোকেশ রাহুলই! আরও কোন দুই ক্রিকেটার গোয়েঙ্কাদের দলে?

আইপিএলে তিন ক্রিকেটার বেছে নেওয়ার জন্য ২২ জানুয়ারি অবধি সময়সীমা ধার্য ছিল নবাগত দুই ফ্র্যাঞ্চাইজি লখনউ ও আমেদাবাদের জন্য। হার্দিক পাণ্ডিয়া, রশিদ খান ও শুভমান গিলকে নিয়েছে আমেদাবাদ। এবার জানা গেল লখনউয়ের তিন ক্রিকেটারের নামও। লোকেশ রাহুলই লখনউকে নেতৃত্ব দেবেন। তাঁর সঙ্গে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টইনিস ও ভারতের আনক্যাপড লেগস্পিনার রবি বিষ্ণোইকে নিল লখনউ।

লখনউয়ের ত্রয়ীরা

লখনউয়ের ত্রয়ীরা

সূত্রের খবর, লোকেশ রাহুল পাবেন ১৫ কোটি টাকা, স্টইনিস ১১ কোটি ও বিষ্ণোই ৪ কোটি টাকা। আইপিএলে সবচেয়ে দামি দল লখনউয়ের। ৭০৯০ কোটি টাকায় এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছে আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ। বিরাট কোহলির অনুপস্থিতিতে লোকেশ রাহুল জোহানেসবার্গ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজেও তিনিই অধিনায়ক। ভারতের সাদা বলের সহ অধিনায়ক টেস্ট দলের পাকাপাকি অধিনায়ক হওয়ার দৌড়েও রয়েছেন। ২০১৮ সাল থেকে আইপিএলে ধারাবাহিক লোকেশ রাহুল বিগত দুই বছর পাঞ্জাব কিংস (আগে নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব)-এর অধিনায়ক ছিলেন।

রাহুলের উত্থান

রাহুলের উত্থান

২০১৩ সালে রাহুলের আইপিএল কেরিয়ার শুরু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। পরের বছর তিনি সানরাইজার্স হায়দরাবাদে গেলেও তার পরের বছরের আইপিএলে রাহুলকে ফিরিয়ে আনে আরসিবি। ২০১৮ সালে রাহুলকে আইপিএলের পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি ১১ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল। দল প্রত্যাশাপূরণে ব্যর্থ হলেও রাহুলের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি রাহুল এবারের আইপিএলের শেষেই ছা়ড়লেন আইপিএলে এই দলের সর্বাধিক রানের মালিক হয়েই। ৫৫টি ইনিংসে ২৫টি অর্ধশতরান-সহ ৫৬.৬২ গড়ে রাহুল ২৫৪৮ রান করেছেন।

চমকপ্রদ কেরিয়ার

চমকপ্রদ কেরিয়ার

লোকেশ রাহুল পাঞ্জাবের রানের ২৬.৫২ শতাংশ একাই করেছেন। ২০১৮ থেকে ২০২১ সাল অবধি তাঁর রান যথাক্রমে ৬৫৯, ৫৯৩, ৬৭০ ও ৬২৬। তবে তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে মাঝেমধ্যেই। ২০২০ সালের আইপিএলে তিনি ৬৭০ করলেও স্ট্রাইক রেট ছিল ১২৯.৩৪, আইপিএলে কোনও মরশুমে ৬০০-র বেশি রান করা ব্যাটারদের নিরিখে যা সর্বনিম্ন। ২০২১ সালের আইপিএলেও তাঁর স্ট্রাইক রেট ১৩৮.৮০।

বিষ্ণোই ও স্টইনিসও লখনউয়ে

বিষ্ণোই ও স্টইনিসও লখনউয়ে

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নজর কাড়ার পর রবি বিষ্ণোইকে নিয়ে আইপিএল নিলামে জোর টক্কর হয় মুম্বই ও পাঞ্জাবের মধ্যে। ২ কোটি টাকায় তাঁকে পাঞ্জাব তুলে নেয়। পাঞ্জাবের হয়ে ২০২০ সালে ১৪ ম্য়াচে ১২টি উইকেট নেন। ২০২১ সালের আইপিএলে বিষ্ণোই নেন ৯ ম্যাচে ১২ উইকেট। আইপিএলে তাঁর ইকনমি ৬.৯৫। মার্কাস স্টইনিসের কাছে লখনউ চতুর্থ আইপিএল ফ্র্যাঞ্চাইজি। ২০১৫ সাল তিনি শুরু করেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে। এরপর কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেও ছিলেন। ২০২০ সালে তাঁকে ৪.৮ কোটি টাকায় নেয় দিল্লি ক্যাপিটালস। ২৭টি ম্যাচে ক্যাপিটালসের হয়ে ১৪২-এর উপর স্ট্রাইক রেটে ৪৪১ রান করার পাশাপাশি ১৫টি উইকেট নিয়েছেন।

(ছবি- বিসিসিআই টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+