লোকেশ রাহুলের অগ্নিপরীক্ষা দিল্লি টেস্টেই? সুনীল গাভাসকরের কথায় কোন ইঙ্গিত?

লোকেশ রাহুল নাগপুর টেস্টে ২০ রানের বেশি করতে পারেননি। অপেক্ষায় রয়েছেন শুভমান গিল। তা সত্ত্বেও তাঁকে দিল্লি টেস্টে খেলানোর পক্ষে সওয়াল সুনীল গাভাসকরের।

নাগপুর টেস্ট ইনিংস ও ১৩২ রানে জিতেছে ভারত। জয় এসেছে আড়াই দিনেই। তবে তারই মধ্যে অস্বস্তিতে রাখছে কয়েকজন ব্যাটারের ফর্ম। সবচেয়ে বেশি চাপ লোকেশ রাহুলের উপর। শুভমান গিলের মতো ছন্দে থাকা ক্রিকেটারকে খেলিয়ে রাহুলকে বসানোর কথা বলেছেন অনেকেই। যদিও ভারত সে পথে হাঁটেনি। কিন্তু আর কতদিন?

রাহুলের ফর্ম চিন্তায় রাখছে

রাহুলের ফর্ম চিন্তায় রাখছে

লোকেশ রাহুল নাগপুর টেস্টে থিতু হওয়ার পরও বাজে শট খেলে আউট হয়েছেন। ৭১ বলে ২০ রান করে ক্যাচ তুলে দেন বোলার টড মার্ফির হাতেই। এই পরিস্থিতিতে দলের সহ অধিনায়ক লোকেশ রাহুল দিল্লি টেস্টে জায়গা ধরে রাখতে পারবেন কিনা, সেটা নিয়েই চলছে চর্চা। রবি শাস্ত্রীর মতো কোনও কোনও ক্রিকেট বিশেষজ্ঞ তো সাফ বলে দিচ্ছেন, সহ অধিনায়ক হলেই প্রথম একাদশে জায়গা পাকা, এমন কোনও নিয়ম নেই। ফর্মই বিচার্য হওয়া উচিত। এই আবহে রাজধানীতেই রাহুলকে অগ্নিপরীক্ষা দিতে হবে বলে মনে করা হচ্ছে।

ব্যাটে রানের খরা

ব্যাটে রানের খরা

বাংলাদেশ সফরে শুভমান গিল টেস্ট শতরান পেয়েছিলেন। কিন্তু লোকেশ রাহুল চারটি ইনিংসেই রান পাননি। রোহিত শর্মার অনুপস্থিতিতে তিনি ভারতকে নেতৃত্ব দেন। কিন্তু টেস্ট সিরিজে তাঁর রান ছিল যথাক্রমে ২২, ২৩, ১০ ও ২। বিয়ের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচে রাহুল করেন ৩৯, ৬৪ রানে অপরাজিত থাকেন দ্বিতীয় ম্যাচ, শেষ ম্যাচে আউট হন ৭ রানে। রাহুলের ফর্ম তাই এখন ভারতীয় দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২১-২২ মরশুমে ইংল্যান্ড সফরে রাহুল ভালো ফর্মে থাকলেও শেষ ৮টি টেস্ট ইনিংসে তিনি ৩০ রানের গণ্ডিও স্পর্শ করতে পারেননি।

গাভাসকরের সওয়াল

গাভাসকরের সওয়াল

সুনীল গাভাসকর বলেন, ভারতের একাদশ বাছাই করতে গিয়ে কঠিন সিদ্ধান্তই নিতে হচ্ছে। শুভমান গিল বাইরে অপেক্ষা করছেন। অক্ষর প্যাটেলও অসাধারণ ব্যাটিং করছেন। ফলে বোঝাই যাচ্ছে, ভারতের রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী ও যে কোনও সময় এই ক্রিকেটাররা নামার জন্য প্রস্তুত। আমার মনে হচ্ছে, রাহুল দিল্লি টেস্টে সুযোগ পাবেন। তার উপর নির্ভর করবে রাহুলকে নিয়ে পরবর্তী ভাবনাচিন্তার বিষয়টি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, টেস্ট একাদশে নিয়মিত ক্রিকেটার নিশ্চিতভাবেই আরও একটি সুযোগ পাওয়ার যোগ্য।

দিল্লিতে খেলানোর পক্ষে যুক্তি

দিল্লিতে খেলানোর পক্ষে যুক্তি

সম্প্রতি ভারতের প্রাক্তন পেসার বেঙ্কটেশ প্রসাদ টুইটে লেখেন, ফর্মে না থাকা রাহুলকে খেলানোর সিদ্ধান্তটি মোটেই নিরপেক্ষ নয়। যদিও সেই বক্তব্যের সঙ্গে সহমত নন গাভাসকর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, রাহুল গত ১-২ বছরে ভালোই ব্যাটিং করেছেন। তাই তাঁর আরও একটি সুযোগ প্রাপ্য। সেখানে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তাঁকে বসিয়ে গিলকে খেলানোর কথা ভাবা যেতে পারে। নাগপুর টেস্ট চলাকালীন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, রাহুলের শেষ ১০টি টেস্ট ইনিংসে শতরান রয়েছে, অর্ধশতরান রয়েছে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডে শতরান রয়েছে। ফলে তাঁকে বসানোর পরিকল্পনা যে টিম ম্যানেজমেন্টের নেই, সেটা বোঝাতে চেয়েছেন রাঠোর। এখন দেখার, শেষ দুটি টেস্টের দলে রাহুল সুযোগ পান কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+