KL Rahul: জামাইয়ের ফিটনেসে সন্তুষ্ট নন শ্বশুরও! সুনীল শেট্টির কাছে সব থেকে ফিট ক্রিকেটার কে?
বিগত কয়েক বছরে বার বারই চোটের সমস্যায় পড়েছেন কেএল রাহুল। এরফলে গুরুত্বপূর্ণ সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে পারেননি। বর্তমান চোট কাটিয়ে ফের দলে ফেরার চেষ্টা করছেন কর্ণাটকী তারকা। কিন্ত জামাইয়ের ফিটনেসে সন্তুষ্ট নন শ্বশুরও। চলতি বছরের শুরুতেই সুনীল শেট্টির মেয়ে আথিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাহুল।
তবে সবথেকে ফিট ক্রিকেটার হিসাবে সুনীল শেট্টি নিজের জামাইকে বেছে নেননি। সম্প্রতি একটি সর্বভারতীয় চ্যানেলে সাক্ষাতকারে ফিটনেসের প্রসঙ্গ উঠে। সেখানে অ্যাথলিটদের ট্রেনিংয়ের সঙ্গে অভিনেতাদের ফিটনেস ট্রেনিংয়ের পার্থক্য তুলে ধরেছেন এই বলিউড অভিনেতা।

৬১ বছর বয়সেও নিজেকে ফিট রেখেছেন সুনীল শেট্টি। ফিটেনস ট্রেনিংয়ের ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই বলিউড অভিনেতা। সাক্ষাতকারে ফিটনেসের কথা বলতে গিয়ে সুনীল শেট্টি বলেন, 'আমি আহান এবং রাহুলের সঙ্গে ফিটনেস ট্রেনিং করি। আমি বুঝতে পারি অ্যাথলিটদের ট্রেনিং আমাদের থেকে কতটা আলাদা।'
একইসঙ্গে বলিউড অভিনেতা উল্লেখ করেছেন, 'অভিনেতারা ট্রেনিং করেন দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্য। কিন্তু অ্যাথলিটদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। তাঁরা ট্রেনিং করেন নিজেদের ফিটনেসকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। এটা আমার কাছে বড় শিক্ষা।'
তবে ভারতীয় দলের সব থেকে ফিট ক্রিকেটার হিসাবে নিজের জামাই রাহুলকে বেছে নেননি সুনীল শেট্টি। তাঁর ভোট বিরাট কোহলির দিকেই। প্রাক্তন ভারত অধিনায়ককেই ফিটনেসের দিক থেকে ১ নম্বরে রেখেছেন বলিউড অভিনেতা।

আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। ১ মে থেকে তিনি আর খেলতে পারেননি। মে মাসেই বিদেশে অস্ত্রোপচার হয় রাহুলের। তিনি। তবে রিহ্যাব শেষে এনসিএতে যোগ দেন রাহুল। মাসখানেক ফিটনেস ট্রেনিংয়ের পর অনেকটাই ফিট রাহুল। নেটে হালকা ব্যাটিং করাও শুরু করে দিয়েছেন। এই চোটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নামতে পারেননি
বলিউড তারকা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টিকে বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটের তারকা কেএল রাহুল ৷ ২০১৯ সালে প্রেমের বন্ধনে আবদ্ধ হন এই জুটি। ভারতীয় ক্রিকেট টিমের তারকা ব্যাটসম্যান কেএল রাহুলের প্রেমের সম্পর্কের সূচনা আথিয়া শেট্টির সঙ্গে। অবশেষে চলতি বছরের জানুয়ারি পরিণতি পায় তাঁদের প্রেমের কাহিনি। সুনীল শেট্টির খান্ডালার খামারবাড়ি 'জাহান'-এ বসেছিল বিয়ের আসর।

অন্যদিকে, একটি ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের খবর অনুযায়ী, এশিয়া কাপে নেই লোকেশ রাহুল। আয়ারল্যান্ডে হতে চলা টি-টোয়েন্টি সিরিজেও রাহুলের পক্ষে খেলা সম্ভব নয়।












Click it and Unblock the Notifications