দ্রুত সুস্থ হচ্ছেন কেএল রাহুল, কবে থেকে শুরু করবেন রিহ্যাব?

ভারতীয় দলের জন্য সুখবর, আগামী সপ্তাহ থেকেই রিহ্যাব শুরু করে দেবেন কেএল রাহুল। ক্রাচ ছাড়াই হাঁটতে পারছেন ভারতীয় দলের তারকা এই ক্রিকেটার। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ রিহ্যাব শুরু করবেন রাহুল।

ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছেন, আপাতত রাহুলের লক্ষ্য বিশ্বকাপের দলে নিজের জায়গা করে নেওয়া। অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ কর্ণাটকী ব্যাটসম্যান। এনসিএ-তে রিহ্যাব শুরু করবেন রাহুল।

1

কয়েক সপ্তাহ আগেই ইংল্যান্ডের রাস্তায় ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা গেল ভারতীয় দলের তারকাকে। সেই ছবি তিনি শেয়ার করেন নিজের সমাজ মাধ্যমে। অস্ত্রোপচারের পর নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন রাহুল। যার মধ্যে একটি ছবিতে ইংল্যান্ডের রাস্তায় ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। ক্যাপশনে রাহুল লিখেছিলেন 'আউট অ্যান্ড এবাউট।'

2

আইপিএলের ম্যাচে চোট পাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না লোকেশ রাহুল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের জন্য লোকেশ রাহুলের বিকল্প বেছে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রাহুল ছিটকে যাওয়ায় দরজা খুলে গিয়েছে ঈশান কিষানের জন্য।

মে মাসের শুরুতেই ইংল্যান্ডে রাহুলের ডান থাইয়ে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে, তা আগেই জানানো হয়েছিল হাসপাতালের তরফে। উল্লেখ্য, গত ১১ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার অস্ত্রোপচার হল রাহুলের। গত বছর জুনে কুঁচকির চোটের কারণে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছিল।

গত ১ মে কে এল রাহুল আরসিবি-র বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান। বাউন্ডারি রুখে দেওয়ার জন্য রাহুল ছুটেছিলেন। তখনই তিনি পড়ে যান। মাঠেই যন্ত্রণায় ছটফট করেন তিনি। এরপর ফিজিওদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। রাহুল এরপর আর ফিল্ডিং করেননি।

3

চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরতে চান রাহুল।বিশ্ব টেস্ট ফাইনালেও খেলতে পারবেন না বলে হতাশা প্রকাশ করেছেন রাহুল। ক্রিকেট মহলে অনেকেই বলছেন, যেহেতু ওডিআই বিশ্বকাপ হওয়ার কথা বছরের শেষের দিকে, ততদিনে রাহুল হয়তো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন।


কয়েকমাস পরই ঘরের মাঠে শুরু বিশ্বকাপ। টিম ইন্ডিয়ার একাধিক ক্রিকেটার চোটের কবলে রয়েছেন। রাহুলের পাশাপাশি বুমরাহ, পন্থ, শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটাররা চোটের তালিকাতে রয়েছেন। ইতিমধ্যেই পন্থ রিহ্যাব শুরু করেছেন। আগামী সপ্তাহ থেকে রিহ্যাব শুরু করবেন রাহুলও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+