Asia Cup 2023: উইকেটকিপিংয়ের অনুশীলন শুরু রাহুলের, কেমন হতে পারে ভারতের টিম কম্বিনেশন?
এশিয়া কাপের জন্য শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের প্রস্তুতি শিবির। বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়ার ক্যাম্পে মূল ফোকাসে কেএল রাহুলের দিকে। অনুশীলন শুরু করলেও এখনও পুরোপুরি ফিট নন ভারতীয় দলের এই তারকা। তবে এশিয়া কাপ যত এগিয়ে আসছে ততই টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিচ্ছেন রাহুল। ব্যাটিংয়ের পর এবার উইকেটকিপিংও শুরু করে দিলেন রাহুল।
শনিবার এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে টিম ইন্ডিয়ার অনুশীলনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে কেএল রাহুলকে উইকেট রক্ষকের ভূমিকায়। রাহুলের খেলা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। যদিও ভিডিওতে রাহুলকে দেখে ফিটই মনে হয়েছে। তবে এশিয়া কাপের প্রথম ম্যাচেই তাঁকে নামানো হবে কিনা তা চূড়ান্ত নয়।

কর্ণাটকী ব্যাটসম্যানের ফিটনেস নিয়ে এখনও ধোঁয়াশা আছে। এনসিএ-র পক্ষ থেকে রাহুলকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়নি। রাহুলের জন্য একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে এমসিএ। সেই ম্যাচে রাহুলকে দেখার পরই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এশিয়া কাপের গ্রুপ পর্বে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা এখনও আছে।
ভারতীয় দলের অনুশীলনে জুটিতে ব্যাট করেন তারকারা। সেখানে রোহিত শর্মার সঙ্গী হন শুভমন গিল। ফলে রোহিত-গিল জুটি যে ওপেনিংয়ে শুরু করতে চলেছেন সেই বিষয়টা ফলে তিন ও চার নম্বরে দুই ব্যাটসম্যান প্রায় নিশ্চিত হয়ে গিয়েছেন। বিরাট কোহলি ৩ ও শ্রেয়স আইয়ার চারের এটা প্রাথমিকভাবে ধরে নেওয়া যায়। আইয়ারই হতে চলেছেন নম্বর ৪।

রাহুল একান্ত খেলতে না পারলে সঞ্জু স্যামসন দলে আসবেন। তবে এখনও ভারতের প্রথম একাদশে নিয়ে প্রকাশ্যে কিছু জানায়নি ম্যানেজমেন্ট। কারণ, দলে ঈশান কিষানও রয়েছেন।
এদিকে শ্রেয়সের ব্যাকআপ হিসেবে তৈরি করে রাখা হচ্ছে সূর্যকুমার যাদবকে। যদিও প্রথম একাদশে সূর্যকুমার যাদবের আসার সম্ভাবনা খুব কম। এরপর নীচের দিকে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষক প্যাটেলরা রয়েছেন। আগামী ৩০ অগাস্ট কলম্বো উড়ে যাবে ভারতীয় দল। ২ সেপ্টেম্বর প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

বিশ্বকাপের মহড়া হিসাবে এই টুর্নামেন্টটিকে দেখা হচ্ছে। তবে প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ২০১৮ সালের পর এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়নি ভারত। বিশ্বকাপের আগে টুর্নামেন্ট জিততে পারলে আত্মবিশ্বাস বাড়বে টিম ইন্ডিয়ার। ব্যর্থ হলেই চাপ বাড়বে।












Click it and Unblock the Notifications