রোহিতকে নিয়ে ধোঁয়াশা কাটছে না, দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে অধিনায়ক কি রাহুল?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ১৯ জানুয়ারি থেকে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। তবে ভারতের সাদা বলের অধিনায়ক রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকা সফরের আগে পুরো ফিট হতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে বিরাট কোহলি তিন ম্যাচের সিরিজ খেললেও রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক লোকেশ রাহুলই।

রোহিতের ফিটনেস নিয়ে ধোঁয়াশা
ভারতীয় দল ঘোষণা খুব শিগগিরই হতে পারে। তবে বোর্ডসূত্রে খবর, নির্বাচকরা রোহিতের ফিটনেসের ব্যাপারে নিশ্চিত হতে চাইছেন। এই মুহূর্তে রোহিত রয়েছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তিনি। এখন রিহ্যাব চলছে। তবে তাঁর ফিটনেস নিয়ে নানারকম কথাই শোনা যাচ্ছে।

জোর নয়
বোর্ডের একটি সূত্রের দাবি, রোহিত নাকি প্রাথমিক ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন। তবে দল ঘোষণার আগে তাঁকে আরও একটি ফিটনেস টেস্ট দিতে হবে। আবার বোর্ডের অপর সূত্রের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করছে, রোহিত এখনও পুরো ফিট নন। এমনকী একদিনের সিরিজে খেলার আগে তাঁর ম্যাচ ফিট হওয়া নিয়েও সংশয় থাকছেই। ফলে তিনি যদি ফিট না হন, তাহলে ভারতের ঠাসা ক্রীড়াসূচির কথা মাথায় রেখে রোহিতকে দক্ষিণ আফ্রিকা সফরে জোর করে পাঠানোর পক্ষপাতী নন নির্বাচকরা।

রোহিত না থাকলে নেতা রাহুল
রোহিত দক্ষিণ আফ্রিকা সফরে যেতে না পারলে রাহুলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিয়ে আর কোনও দ্বিমত নেই। নির্দিষ্ট সময়সীমার মধ্যে রোহিতের ফিটনেস কোন জায়গায় থাকে তা সম্পর্কে পুরো নিশ্চিত হয়েই দল ঘোষণা করা হবে। একদিনের দলে রাখা হতে পারে শিখর ধাওয়ানকে। বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড়েরও সুযোগ পাওয়া নিশ্চিত। ভেঙ্কটেশ আইয়ারের টি ২০ অভিষেক হয়েছে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অলরাউন্ডার হিসেবে তিনিও প্রোটিয়াদের দেশে যাওয়ার বিমান ধরতে পারেন। তবে আলোচনা হবে বিজয় হাজারে ট্রফিজয়ী হিমাচল অধিনায়ক ঋষি ধাওয়ানকে নিয়েও। তিনিও ব্যাটে-বলে দারুণ ফর্মে ছিলেন।

আলোচনা যাঁদের নিয়ে
বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসের ৩০ বা ৩১ তারিখ দল নির্বাচনের বৈঠক হতে পারে। রবিচন্দ্রন অশ্বিন টি ২০ দলে কামব্যাকের পর একদিনের সিরিজের দলেও প্রত্যাবর্তন করবেন বলে সূত্রের খবর। তবে শ্রেয়স আইয়ার ও সূর্যকুমার যাদবের মধ্যে কোনও একজনকে রাখা হতে পারে। আলোচনায় উঠে আসবে সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতে ভালো ফর্মে থাকা শাহরুখ খানের নামও। জানুয়ারির ১৯ ও ২১ তারিখ পার্লের বোলান্ড পার্কে দুটি একদিনের ম্যাচের পর সিরিজের শেষ ম্যাচ ২৩ জানুয়ারি কেপ টাউনের নিউল্যান্ডসে।
On an otherwise gloomy day in Centurion, here's something to brighten up your feed 👌🙂
— BCCI (@BCCI) December 27, 2021
Of dance moves, comebacks and more - here's a fun Walk & Talk, featuring @ashwinravi99 & @imShard. 👍 👍 - By @28anand
Full video 🔽 #TeamIndia #SAvINDhttps://t.co/3GKonIoqWb pic.twitter.com/LwR8ndGjLC












Click it and Unblock the Notifications