দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে বিশেষ নজির রাহুলের, ছুঁলেন বিরাটকে
দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে বিশেষ নজির রাহুলের, ছুঁলেন বিরাটকে
বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে বিশেষ নজির গড়লেন কেএল রাহুল। মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমকে ধরে ফেললেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। একই সঙ্গে চলতি বছর টি-টোয়েন্টিতে বিশেষ ক্লাবে প্রবেশ করলেন রাহুল।

দ্রুততম ১৫০০
দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০০ রান পূর্ণ করলেন কেএল রাহুল। মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪০ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সেই সঙ্গে ৩৯টি ইনিংস খেলে ১৫০০ রান পূর্ণ করেছেন কর্নাটকী।

একই নজির বিরাট, বাবর, ফিঞ্চের
কেএল রাহুলের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একই নজির করে দেখিয়েছেন টিম ইন্ডিয়া, পকিস্তান ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অর্থাৎ তাঁরা প্রত্যেকই ৩৯টি টি-টোয়েন্টি ইনিংস খেলে ১৫০০ রান করেছেন।

রাহুলের টি-টোয়েন্টি কেরিয়ার
ভারতীয় দলের জার্সিতে ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কেএল রাহুল। আজকের ম্যাচ নিয়ে মোট ৩৯টি ইনিংস খেলে ১৫১২ রান করেছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দুটি শতরান ও ১২টি অর্ধশতরান এসেছে রাহুলের ব্যাট থেকে। মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতরান তাঁর ১২তম।

এক বছরে ১০০০
আইপিএল এবং টি-টোয়েন্টি মিলিয়ে চলতি বছর টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করেছেন কেএল রাহুল। সংযুক্ত আরব আমিরশাহীতে সদ্য শেষ হওয়া আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ৬৭০ রান করে কমবা টুপি জিতেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক।












Click it and Unblock the Notifications