ইডেনে গেইল ঝড় ছাপিয়ে রাহুল সাইক্লোন! কুলকিনারা পেল না কেকেআর
প্রথম ম্যাচে ১৪ বলে অর্ধশতরান করে জানিয়ে দিয়েছিলেন তিনিও তৈরি আইপিএল মাতাতে। এদিন ইডেনে ক্রিস গেইলকে ছাপিয়ে ব্যাটিং বিক্রম দেখিয়ে কেএল রাহুল বুঝিয়ে দিলেন ভারতীয় ব্যাটসম্যানরাও কোনও অংশে কম যান না।
প্রথম ম্যাচে ১৪ বলে অর্ধশতরান করে জানিয়ে দিয়েছিলেন তিনিও তৈরি আইপিএল মাতাতে। এদিন ইডেনে ক্রিস গেইলকে ছাপিয়ে ব্যাটিং বিক্রম দেখিয়ে কেএল রাহুল বুঝিয়ে দিলেন ভারতীয় ব্যাটসম্যানরাও কোনও অংশে কম যান না। এদিন কলকাতার করা ১৯১ রান তাড়া করতে নেমে পঞ্জাব ব্যাটিং ধুন্ধুমার শুরু করে। মাত্র ৩.৪ ওভারে পঞ্চাশ রান পূর্ণ করে পঞ্জাব।

রাহুল ২৭ বলে ৬০ রান করে নারিনের বলে আউট হন। অন্যদিকে ক্রিস গেইল ৩৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন।
ম্যাচের প্রথম বল থেকেই রাহুল চার মেরে শুরু করেন। ক্রিস গেইলের চেয়ে রাহুলই এদিন বেশি আক্রমণাত্মক ছিলেন। গেইল ৬টি ছক্কা মারেন। এদিকে রাহুল চার মারায় এগিয়ে ছিলেন। ৯টি চার সহ ২২২.২২ স্ট্রাইক রেট নিয়ে তিনি এদিন গেইলকে ছাপিয়ে যান।
ইনিংস শুরুর সময় থেকেই এদিন পঞ্জাব ব্যাটসম্যানরা মারমুখী ছিলেন। বৃষ্টিতে ম্যাচ থমকে যাওয়ার আগে মাত্র ৮.২ ওভারে ৯৬ রান তোলে বিনা উইকেট হারিয়ে।
মাঝে বৃষ্টিতে ম্যাচ অনেকক্ষণ ভেস্তে যাওয়ায় শেষ অবধি ডাকওয়ার্থ লুইস নিয়ম মেনে পঞ্জাবকে করতে হতো ২৮ বলে ২৯ রান। ম্যাচ শুরু হতেই প্রথমে গেইল ও পরে রাহুল ছয় মেরে নিজেদের অর্ধশতরান পূর্ণ করেন।
এদিন জিতে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্জাব চলে গেল গ্রুপ টেবলের শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। কলকাতা ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নেমে গেল তিন নম্বর স্থানে।












Click it and Unblock the Notifications