সমাজ মাধ্যমের ‘ট্রোলিং’ নিয়ে অভিমানী! সমালোচকদের কী বার্তা দিলেন লোকেশ রাহুল?
বর্তমান যুগে সমাজ মাধ্যমের প্রভাব অপরিসীম। সাধারণ মানুষ থেকে তারকা সবার উপরেই সোশ্যাল সাইটের বিশেষ প্রভাব আছে। আম আদমির সঙ্গে সেলিব্রিটিদের জনসংযোগের অন্যতম মাধ্যমই হল টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক। কিন্তু সমাজ মাধ্যমের ইতিবাচক দিকের মতোই আছে বেশ কিছু নেতিবাচক দিক। তার অন্যতম ট্রোলিং।
কোনও একটি বিষয় নেটিজেনদের পছন্দ না হলেই তা নিয়ে শুরু হয়ে যায় নিন্দা বা কুৎসার ঝড়। যা ট্রোল নামেই বর্তমানে জনপ্রিয়।সমাজ মাধ্যমের ট্রোলিং নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল।

একইসঙ্গে রাহুল নেটিজেনদের উদ্দেশ্য বলেছেন, 'বক্তব্য রাখার করার ক্ষমতা আছে বলে বা লেখার অধিকার থাকায় কিছু মানুষ মনে করেন তাঁরা যা খুশি তাই বলতে বা লিখতে পারবেন। তবে তাঁরা ভাবেন না, যাকে বলছেন সে কেমন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।"

বর্তমানে কেএল রাহুলের মতই ট্রোল হতে হয় প্রায় সব ক্রীড়াবিদকেই। বিরাট কোহলি একবার জানিয়েছিলেন, তিনি ট্রোলিংকে খুব একটা দেন না। নেগেটিভ জিনিসকে এড়িয়ে চলেন। অনেকেই কোহলির পন্থা অবলম্বন করেন। তবে কেএল রাহুলের উপর কিছু মন্তব্য প্রভাব ফেলে, তা তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে গেল।

গত ১ মে আইপিএলে কে এল রাহুল আরসিবির বিরুদ্ধে ম্যাচে চোট পান। বাউন্ডারি রুখে দেওয়ার জন্য রাহুল ছুটেছিলেন। তখনই তিনি পড়ে যান। মাঠেই যন্ত্রণায় ছটফট করেন তিনি। এরপর ফিজিওদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। রাহুল এরপর আর ফিল্ডিং করেননি। যদিও যন্ত্রণা নিয়েই তিনি ব্যাট করেছিলেন।আপাতত বিশ্রামেই কাটাচ্ছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।












Click it and Unblock the Notifications