আইসিসির সদ্য প্রকাশিত টি-২০ ক্রমতালিকায় উন্নতি রাহুলের, নিজেদের পজিশন ধরে রাখতে পারলেন বিরাট-রোহিত? জেনে নিন

আইসিসির সদ্য প্রকাশিত টি-২০ ক্রমতালিকায় উন্নতি রাহুলের, নিজেদের পজিশন ধরে রাখতে পারলেন বিরাট-রোহিত? জেনে নিন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওডিআই সিরিজের একটি ম্যাচেও তাঁর অধিনায়কত্বে জয় পায়নি ভারত। তার উপর ব্যাটেও দেখা গিয়েছে রানের খরা। তবে, আইসিসির সদ্য প্রকাশিত টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় এগুলির একটিরও প্রভাব পড়েনি। বরং ক্রমতালিকায় উন্নতি হয়েছে রাহুলের। তাঁর অর্জিত রেটিং ৭২৯।

আইসিসির সদ্য প্রকাশিত টি-২০ ক্রমতালিকায় উন্নতি রাহুলের, নিজেদের পজিশন ধরে রাখতে পারলেন বিরাট-রোহিত? জেনে নিন

সদ্য প্রকাশিত তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রাহুল। বুধবার আইসিসি'র তরফে প্রকাশিত হয়েছে বর্ষসেরা টি২০ ব্যাটারদের ক্রমতালিকা। সেখানে ইংল্যান্ডের ব্যাটার ডেভিড মালান'কে পিছনে ফেলেছেন রাহুল। চতুর্থ স্থান দখল করেছেন এই ভারতীয় ওপেনার। রাহুলের থেকে এক রেটিং পয়েন্ট কম নিয়ে তালিকার পঞ্চম স্থানে নেমে গিয়েছেন মালান(৭২৮)।

এই তালিকার প্রথম স্থানে রয়েছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। বাবরের সংগৃহীত রেটিং ৮০৫। তাঁর ওপেনিং পার্টনার মহম্মদ রিজওয়ান ৭৯৮ রেটিং নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। ভারতীয় ব্যাটম্যানদের মধ্যে রাহুল ছাড়া প্রথম ন'টি স্থানে জায়গা হয়নি কোনও ভারতীয় ব্যাটসম্যান। দশ নম্বরে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ভারত অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন একাদশ স্থানে। ৬৫৭ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছেন বিরাট। ৬৪৫ রেটিং-এর সৌজন্য রোহিত শর্মা'র অবস্থান একাদশ স্থানে।

আইসিসি'র এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। টি-২০ ফরম্যাটে বিস্ফোরক ব্যাটসম্যানদের মধ্যে আট ধাপ উঠে আঠারো নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১১৩ রান। যার মধ্যে একটি ম্যাচেই ৭০ রান করেছেন পুরান। ক্রমতালিকায় এগিয়েছেন ব্রেন্ডন কিং, কিরণ পোলার্ড এবং জেনস হোল্ডারও।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের নায়ক মইন আলি এই ক্রমতালিকায় ৩০ ধাপ উঠে এসেছেন। তিনি রয়েছেন ৬৭ নম্বর স্থানে। অলরাউন্ডারদের তালিকায় গ্লেন ম্যাক্সওয়েল এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাপিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+