শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বাদ পড়তে পারেন কে এল রাহুল, বিশ্রামে পাঠানো হতে পারে কোহলিকে

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বাদ পড়তে পারেন কে এল রাহুল, বিশ্রামে পাঠানো হতে পারে কোহলিকে

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি ২০ সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন কে এল রাহুল। ৩ জানুয়ারি থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। আগামী এক সপ্তাহে নতুন কমিটির নাম ঘোষণা হওয়ার কোনও সম্ভবনা নেই এবং সেই কারণে চেতন শর্মার নেতৃত্বাধীন বহিস্কৃত কমিটিই শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দল বাছাইয়ের কাজ করবে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বাদ পড়তে পারেন কে এল রাহুল, বিশ্রামে পাঠানো হতে পারে কোহলিকে

মনে করা হবে ২৬ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর নির্বাচকের পদের জন্য ঝাড়াই বাছাই করা আবেদনকারীদের সাক্ষাৎকার নেবে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি (সিএসি)। বিসিসিআই-এর একটি সূত্র পিটিআই-কে বলেছে, "শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজের জন্য খুব সম্ভবত পুরনো কমিটিই দল নির্বাচন করবে। এখনও পর্যন্ত যা অবস্থা তাতে মনে হচ্ছে না রোহিত শর্মার আঙুলের চোট পুরোপুরি সেরে যাবে টি ২০ সিরিজের আগে এবং সে ক্ষেত্রে হার্দিক দলের নেতৃত্ব দেবে।" তিনি আরও জানিয়েছেন, টি ২০ ফরম্যাটের বিশেষজ্ঞদের নিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের জন্য দল ঘোষণা করা হতে পারে। বিরাট কোহলিকেও ব্রেক দেওয়া হতে পারে।

টি ২০ বিশ্বকাপের ব্যর্থতার জন্য চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীকে বরখাস্ত করা হয়েছে। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ভারত। নতুন নির্বাচক বাছাই করার প্রক্রিয়া সমপন্ন হতে প্রত্যাশার থেকেও বেশি সময় লাগছে। ওই আধিকারিক আরও বলেছেন, "চেতন শর্মা এবং তাঁর কমিটি এখনও ঘরোয়া ক্রিকেট দেখছে। পুরো বিজয় হাজারে ট্রফি তাঁরা দেখেছেন। রঞ্জি ট্রফির প্রথম দুই রাউন্ডের ম্যাচও দেখেছেন নির্বাচকরা। বাংলা বনাম হিমাচল প্রদেশ ম্যাচ দেখার জন্য ইডেন গার্ডেন্সে উপস্থিত ছিলেন দেবাশিস মোহান্তি। আসলে ২৫ ডিসেম্বর পর্যন্ত দুই মাস এক্সটেনশন পেয়েছেন ওঁরাঁ।"
নতুন করে নির্বাচকের পদে আসার জন্য চেতন শর্মা এবং সেন্ট্রাল জোনের নির্বাচকের দায়িত্ব পালন করা হারভিন্দর সিং আবারও আবেদন করেছেন। এ ছাড়াও নির্বাচকের পদের জন্য আবেদন করেছেন ভেঙ্কটেশ প্রসাদ, নয়ন মোঙ্গিয়া, মনিন্দর সিং, অতুল ওয়াসন, নিখিল চোপড়া, অময় খুরাসিয়া, জ্ঞানেন্দ্র পাণ্ডে, মুকুন্দ পারমার প্রমুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+