KL Rahul: লন্ডনে আথিয়ার বিশেষ শো, স্ত্রী-র পারফরম্যান্স দেখে মুগ্ধ রাহুলও
চোটের জন্য বেশ কয়েকমাস মাঠের বাইরে কেএল রাহুল। বর্তমানে এনসিএ-তে রিহ্যাব করছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট সেন্টারে রিহ্যাবে ব্যস্ত থাকলেও বউয়ের উপর থেকে চোখ সরছে না রাহুলের।
রবিবার লন্ডনে একটি শো-য়ে অংশ নিয়েছিললেন বলিউড অভিনেত্রী তথা রাহুলের স্ত্রী আথিয়ে শেট্টি। ফ্যাশান ডিজাইনার অনামিকা খান্নার শো স্টপার হিসাবে থ্রি-ডি শো ওয়াকে অংশ নেন আথিয়া। স্ত্রীর সঙ্গে না থাকলেও লন্ডেন বিশেষ এই ফ্যাশানের শো-য়ে নজর ছিল কেএল রাহুলেরও। সমাজ মাধ্যমে স্ত্রীর ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন কাছে না থাকলেও পাশেই ছিলেন তিনি।

আথিয়ার শো ওয়ার্কের ছবি নিজের সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করেছেন রাহুল। সেখানে লিখেছেন, 'আমরা অত্যাশ্চর্য স্ত্রী'। সঙ্গে একটি হৃদয়ের ইমোজিও দিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।
লন্ডনের ঐতিহ্যশালী এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি বলিউড অভিনেত্রীও। তাঁর কথায়, 'অনামিকা দারুণ একজন শিল্পী। ওনিই আমার বিবাহের পোষাক পরিকল্পনা করেছিলেন। অনামিকার সঙ্গে কাজ করতে পেরে সব সময়ই ভালো লাগে। ওর কাজের মধ্যে একটা প্রাকৃতিক সৌন্দর্য থাকে।'
ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেমের সম্পর্ক নতুন কোনও বিষয় নয়। অতীত থেকে বর্তমান একাধিক ভারতীয় দলের ক্রিকেটার বলিউড সুন্দরীদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমনকি বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছেন। সেই তালিকায় চলতি বছরের জানুয়ারি মাসে যুক্ত হয়েছেন কেএল রাহুল এবং আথিয়া শেট্টিও।
Instagram story of KL Rahul for his wife Athiya Shetty.
— Juman Sarma (@cool_rahulfan) July 30, 2023
She looks really beautiful in this Anamika Khanna's embroidered couture ensemble! pic.twitter.com/SAN9LA9xXy
বলিউড তারকা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টিকে বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটের তারকা কেএল রাহুল ৷২০১৯ সালে প্রেমের বাঁধনে বাঁধা পড়েছিলেন এই জুটি। ভারতীয় ক্রিকেট টিমের তারকা ব্যাটসম্যান কেএল রাহুলের প্রেমের সম্পর্কের সূচনা আথিয়া শেট্টির সঙ্গে। অবশেষে চলতি বছরের জানুয়ারি পরিণতি পায় তাঁদের প্রেমের কাহিনি। সুনীল শেট্টির খান্ডালার খামারবাড়ি 'জাহান'-এ বসেছিল বিয়ের আসর।

আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। ১ মে থেকে তিনি আর খেলতে পারেননি। মে মাসেই বিদেশে অস্ত্রোপচার হয় রাহুলের। তিনি। তবে রিহ্যাব শেষে এনসিএতে যোগ দেন রাহুল। মাসখানেক ফিটনেস ট্রেনিংয়ের পর অনেকটাই ফিট রাহুল। নেটে হালকা ব্যাটিং করাও শুরু করে দিয়েছেন। এই চোটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নামতে পারেননি।
এশিয়া কাপেও খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে, তবে নেটে ব্যাটিং শুরু করেছেন রাহুল। যা টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications