নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ শুরুর আগেই ধাক্কা খেলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল
টি ২০ বিশ্বকাপ অভিযান শেষের পর আজই প্রথম মাঠে নামছে ভারত। প্রতিপক্ষ বিশ্বকাপ ফাইনালের রানার-আপ নিউজিল্যান্ড। তার আগে আইসিসি টি ২০ ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ধাক্কা খেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক লোকেশ রাহুল। ব্যাটারদের তালিকায় প্রথম দশে ভারতের দুজন রয়েছেন, রাহুল ও বিরাট কোহলি।

আজ যে র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে এক ধাপ নেমে ছয়ে চলে এসেছেন লোকেশ রাহুল, তাঁর রেটিং পয়েন্ট ৭২৭। বিরাট কোহলি (৬৯৮) আট নম্বর স্থান ধরে রেখেছেন। রোহিত শর্মা (৬০১) এক ধাপ নেমে চলে এসেছেন ১৬ নম্বরে। শিখর ধাওয়ান এক ধাপ নেমে রয়েছেন ৪৫ নম্বরে, শ্রেয়স আইয়ার এক ধাপ উঠে রয়েছেন ৪৮-এ, ঋষভ পন্থ ৬১ ও সূর্যকুমার যাদবের অবস্থান ৮৩-তে। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল রয়েছেন ৮৬ নম্বরে।
Pakistan captain Babar Azam established himself as a genuine superstar as the leading run-scorer at the #T20WorldCup 🏏 pic.twitter.com/iXVKFknZwr
— ICC (@ICC) November 17, 2021
৮৩৯ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্বের ১ নম্বর ব্যাটারের সিংহাসন দখলে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুইয়ে ইংল্যান্ডের ডেভিড মালান (৮০৫), তিনে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (৭৪৭)। তিন ধাপ উঠে চারে চলে এসেছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে (৭৪৭)। এক ধাপ উঠে পঞ্চম স্থানে চলে এসেছেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান (৭৪২)। তিন ধাপ নেমে সপ্তম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৭০৯)। নবম স্থানে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার ও দশম স্থানে দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। টি ২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক মিচেল মার্শ ছয় ধাপ উঠে যুগ্ম ত্রয়োদশ স্থানে রয়েছেন। টি ২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আট ধাপ উঠে ৩৩ নম্বরে চলে এসেছেন।

বোলার ও অলরাউন্ডারদের তালিকার প্রথম দশে নেই কোনও ভারতীয়। অস্ট্রেলিয়ার বোলারদের র্যাঙ্কিংয়ে যথেষ্টই উন্নতি হয়েছে। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা ও দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি প্রথম দুটি স্থান ধরে রাখলেও দুই ধাপ উঠে বিশ্বের প্রথম তিন বোলার হয়ে গিয়েছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা।
☝️ 16 wickets at 9.75
— ICC (@ICC) November 17, 2021
A tournament to remember for Sri Lanka spinner Wanindu Hasaranga 🇱🇰#T20WorldCup pic.twitter.com/3WgbRr6npf
এবারের টি ২০ বিশ্বকাপে ১৩ উইকেট নিয়ে তিনি দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী হয়েছেন। এক ধাপ নেমে চারে চলে এসেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। আফগানিস্তানের রশিদ খান এক ধাপ নেমে রয়েছেন পাঁচে। দুই ধাপ উঠে বোলারদের তালিকার ষষ্ঠ স্থানে চলে এসেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। এক ধাপ করে নেমে আফগানিস্তানের মুজিব উর রহমান ও দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া রয়েছেন যথাক্রমে সাত ও আটে। নিউজিল্যান্ডের টিম সাউদি ও ইংল্যান্ডের ক্রিস জর্ডন নবম ও দশম স্থান ধরে রেখেছেন।
Massive gains for star performers of the #T20WorldCup 📈
— ICC (@ICC) November 17, 2021
More on all the changes in the @MRFWorldwide ICC Men's Player Rankings for T20Is 👉 https://t.co/DFstAKi06Y pic.twitter.com/QOsGIMYNUw
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। দ্বিতীয় স্থানে বাংলাদেশের শাকিব আল হাসান। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন সাত ধাপ উঠে চলে এসেছেন তৃতীয় স্থানে। গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন চারে। মিচেল মার্শকে দশে নামিয়ে নয়ে উঠে এসেছেন মঈন আলি। পাঁচে নেমে এসেছেন হাসারঙ্গা, ছয়ে জিশান মাকসুদ, সাতে জেজে স্মিট ও আটে রয়েছেন এইডেন মার্করাম।












Click it and Unblock the Notifications