KL Rahul: টিমম্যান রাহুল রাখলেন কোচের আস্থার মর্যাদা, এবার আইপিএলে দিল্লি দলের নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন?
পেয়েছেন কেএল রাহুলও। ১৪০ রান করেছেন কোন অর্ধশতরান করেননি। কিন্তু রাহুল যে ইনিংস গুলি খেলেছেন তা ভারতের জয়ের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিয়েছে। কিন্তু তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু তিনি বরাবরাই নীরব যোদ্ধা। ফলে মুখে নয় কাজেই সবকিছুর প্রমাণ দিলেন।
ফার্স্ট চয়েস নয়, বরাবর সেকেন্ড চয়েস হয়ে থেকেছে। ঋষভ পন্থের জায়গায় কেন কেএল রাহুল? কোচ গৌতম গম্ভীর কখনও আস্থা হারাননি। কোচের আস্থার মান রাখলেন রাহুল। যখন যে দায়িত্ব দিয়েছে, সেটাই আজীবন পালন করে গিয়েছেন কর্ণাটকী তারকা।

কেএল রাহুল ভারতীয় ক্রিকেটের এক নীরব যোদ্ধা দলের প্রয়োজনে কখনও ওপেনিং, কখনও চার নম্বরে, আবার কখনও পাঁচ বা ছয়ে নেমেছেন। ফিল্ডার হিসাবে নয় প্রয়োজনে দক্ষতার সঙ্গে কিপিংও করে দিয়েছেন । স্ত্রী সন্তানসম্ভবা। তাঁকে রেখেই দেশের জন্য খেলে গেলেন, পিতৃত্বকালীন ছুটি নিলেন না। ক্যামেরার ফোকাস থেকেছে রোহিত-বিরাটদের দিকে। কিন্তু তাঁর ভূমিকাও যে কম নয়।
ঋষভ পন্থকে রিটেন করেনি দিল্লি, এমনকি নিলামে তাঁকে দলেও ফেরায়নি দিল্লি। এই পরিস্থিতিতে নিলামে একজন নতুন অধিনায়কের খোঁজ করছিল দিল্লি ক্যাপিটালস শিবির। নিলামের প্রথম দিনে প্রত্যাশা থেকে অনেক কম মূল্যে কেএল রাহুলকে দলে পেয়ে গিয়েছে দিল্লি দল। মনে করা হয়েছিল রাহুল হবেন দিল্লি দলের নতুন দলনেতা কিন্তু অক্ষর প্যাটেলও প্রবলভাবেই আছেন তালিকায়। কয়েক দিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে।
আগামী মরশুমে দিল্লি দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে একা রাহুলের ওপর যে পুরোপুরি নেতৃত্বের ভার থাকবে না তার আভাস আগেই পাওয়া গিয়েছে রাহুলের সঙ্গে নেতৃত্বের ভার থাকবে মূলত অক্ষর প্যাটেলের উপর। অক্ষরকে আগেই রিটেন করে নিয়েছে দিল্লি দল। তবে রাহুলকে অধিনায়ক করে সহ অধিনায়ক করা হবে অক্ষরকে সেটা এখনও স্পষ্ট নয়। তবে কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেঠি অন্তঃসত্ত্বা। যে কারণে তাঁকে একটি বা দু'টি ম্যাচে নাও পাওয়া যেতে পারে।
অক্ষর প্যাটেল, কেএল রাহুল, কুলদীপ যাদব, দক্ষিণ আফ্রিকার ত্রিস্তান স্টাবস, অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এবং মিচেল স্টার্ক ১৭ এবং ১৮ মার্চ বিশাখাপত্তনমে দলের সঙ্গে যোগ দেবেন। এরার কিন্তু নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে দিল্লি দল।












Click it and Unblock the Notifications