IPL 2021: সানরাইজার্সের বিরুদ্ধে মধুর প্রতিশোধে প্লে অফের আশা জিইয়ে রাখতে মরিয়া পাঞ্জাব কিংস

আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে কাল শারজায় ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। এবারের আইপিএলে আট ম্য়াচের মধ্যে যে একমাত্র জয়টি সানরাইজার্স পেয়েছে সেটি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ধারেভারে এগিয়ে থাকলেও লোকেশ রাহুলের পাঞ্জাব কিংসকে শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখতে হলে চোকার্স বদনাম ঘোচাতে হবে।

প্লে অফের আশা জিইয়ে রাখতে মরিয়া পাঞ্জাব কিংস

গত বছরের আইপিএলে ২১ সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিন বলে এক রান না তুলতে পেরে পরে সুপার ওভারে ম্যাচ হেরেছিল পাঞ্জাব কিংস। এরপর ১০ অক্টোবর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৯ উইকেট হাতে নিয়ে ১৮ বলে ২২ রান তুলতে পারেনি পাঞ্জাব কিংস। তখন ৭০ রানে ক্রিজে ছিলেন লোকেশ রাহুল। কেকেআর সেই ম্যাচ জেতে ২ রানে। এ সবের কারণে প্লে অফে ওঠা চতুর্থ দলের থেকে নেট রান রেটে এগিয়ে থাকলেও দুই পয়েন্ট কম থাকায় শেষ চারে যেতে পারেনি পাঞ্জাব কিংস। আইপিএলের দ্বিতীয়ার্ধেও শেষ ওভারে ৮ উইকেট হাতে নিয়ে ৪ রান তুলতে পারেনি পাঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জেতা ম্যাচ ২ রানে হেরে হোঁচট খেয়ে সাতে নেমে গিয়েছে পাঞ্জাব কিংস। শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখতে কালকের ম্যাচে অবশ্যই জয় পেতে হবে পাঞ্জাব কিংসকে। ৯ ম্যাচে কিংসের পয়েন্ট এখন ৬।

প্লে অফের আশা জিইয়ে রাখতে মরিয়া পাঞ্জাব কিংস

সানরাইজার্স হায়দরাবাদের কাছে এখন সব ম্যাচই নিয়মরক্ষার। বাবার মৃত্যুর কারণে দেশে ফিরে গিয়েছেন শেরফান রাদারফোর্ড। টি নটরাজন করোনামুক্ত হয়ে বায়ো বাবলে না ফেরা অবধি জম্মু-কাশ্মীরের জোরে বোলার উমরান মালিককে দলে নিয়েছে সানরাইজার্স। কালকের ম্যাচে ক্রিস গেইলকে প্রথম একাদশে ফেরাতে পারে পাঞ্জাব কিংস। ফ্যাবিয়ান অ্যালেনকে বাইরে রাখা হতে পারে। কিংবা আদিল রশিদ প্রথম ম্যাচে হতাশ করায় তাঁর পরিবর্তে মুরুগান অশ্বিন বা রবি বিষ্ণোইয়ের মতো লেগ স্পিনারকে আনা হতে পারে। আবার একজন ভারতীয় বোলারের জায়গায় শাহরুখ খানকে নিয়েও ব্যাটিং শক্তি বাড়াতে পারে পাঞ্জাব কিংস। রশিদ খানের বিরুদ্ধে লোকেশ রাহুলের দ্বৈরথের দিকেও টি ২০ বিশ্বকাপের আগে নজর থাকবে।

প্লে অফের আশা জিইয়ে রাখতে মরিয়া পাঞ্জাব কিংস

পাঞ্জাব কিংসের ২০০তম আইপিএল ম্যাচ আবার সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ১৫০তম আইপিএল ম্যাচ। দুই দলের সম্ভাব্য একাদশের দিকে নজর রাখা যাক।
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ- ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা (উইকেকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মণীশ পাণ্ডে, কেদার যাদব, আবদুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়াঙ্ক আগরওয়াল, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ বা ক্রিস গেইল, দীপক হুডা বা শাহরুখ খান, ফ্যাবিয়ান অ্যালেন বা রবি বিষ্ণোই, আদিল রশিদ, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, মহম্মদ শামি, ঈশান পোড়েল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+