জন্মদিনে বান্ধবী আথিয়াকে বিশেষ পুরস্কার দিলেন রাহুল, দেখে নিন সেই ছবি
জন্মদিনে বান্ধবী আথিয়া বিশেষ পুরস্কার দিলেন রাহুল, দেখে নিন সেই ছবি
আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। তা বলে বান্ধবী আথিয়া শেট্টিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কোনও কার্পন্য করলেন না অধিনায়ক কেএল রাহুল। বিশেষ দিনে প্রেমিকাকে বিশেষ পুরস্কার দিতেও ভুললেন না দেশের এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান। যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

জন্মদিন উপলক্ষ্যে প্রেমিকা আথিয়া শেট্টির সঙ্গে নিজের একটি সুন্দর সেলফি পোস্ট করেছেন কুমার লোকেশ রাহুল। সঙ্গে লিখেছেন, 'হ্যাপি বার্থ ডে ম্যাড চাইল্ড'। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নানা রকমের মন্তব্যও করেছেন নেটিজেনরা। আইপিএলের মধ্যে কেএল রাহুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রিকেট প্রেমীরাও।
আইপিএল ২০২০-তে কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দেন কেএল রাহুল। অধিনায় হিসেবে আইপিএলের প্রথম মরশুমে দলকে প্লে-অফে তুলতে ব্যর্থ করেছেন কর্নাটকী। যদিও ব্যাট হাতে এবারের আইপিএল মরশুম দুর্দান্তভাবে কাটিয়েছেন রাহুল। ১৪ ম্যাচ খেলে ৬৭০ রান করেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান। একটি দুর্দান্ত শতরান এসেছে রাহুলের ব্যাট থেকে।
আইপিএলের ব্যর্থতার মধ্যেও অস্ট্রেলিয়াগামী ভারতের সীমিত ওভারের দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছেন কেএল রাহুল। সেই লক্ষ্যে নিজেকে তৈরি করতে শুরু করেছেন কর্নাটকী ব্যাটসম্যান। তারই মাঝে প্রেমিকা আথিয়া শেট্টিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক।
২০১৯ সালের আজকের দিনেই আথিয়া শেট্টির সঙ্গে নিজের সম্পর্কের কথা জানিয়েছিলেন কেএল রাহুল। এরপর প্রেমিকার সঙ্গে নিজের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় তারকা। আথিয়ার সঙ্গে নিজের থাইল্যান্ড ভ্রমণের ছবিও পোস্ট করেছিলেন রাহুল।












Click it and Unblock the Notifications