KL Rahul: রিহ্যাবে থাকা রাহুল ঈশানের কাছে ‘রজনী’, মন্তব্যে শোরগোল

অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন কেএল রাহুল। নিয়ম করেই নিজের ফিটেনেসের আপডেট সমাজ মাধ্যমে পোস্ট করেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।এই ছবিতেই মজার কমেন্ট করলেন সতীর্থ ঈশান কিষান। রাহুলকে 'মিস্টার রজনী’ বলে উল্লেখ করলেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি, যা নেটিজেনদের চর্চার নতুন উপাদান দিয়েছে।

গত ১৪ জুন থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করেন কেএল রাহুল। গত ১৬ জুন টিম ইন্ডিয়ার তারকা, নিজের ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে কয়েকটি ছবি ভাগ করে নেওয়ার পাশাপাশি ক্রিকেট ভক্তদের জানান তাঁর সুস্থ হয়ে ওঠার কথা। কেএল রাহুল রিহ্যাব পর্বের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, 'আমি হয়তো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। তবুও এটা অনেক সময় লাগছে।'

রাহুল

সম্প্রতি রিহ্যাব পর্বের আরও ছবি নিজের সোশ্যাল সাইটে তুলে ধরেছেন রাহুল। সেখানে কষ্ট-কান্ত রাহুলের ছবি উঠে এসেছে। আর এই ছবিতেই মজার মন্তব্য করেছেন ঈশান কিষান। ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিখেছেন, 'এত অতিরিক্ত পরিশ্রম করছেন কেন মাননীয় রজনী'।


আসলে রাহুলের চুলের স্টাইল আমির খানের গজনী সিনেমার স্টাইলে কাটা, তাই হয়তো কিছুটা মজা করেই সতীর্থকে মিস্টার রজনী বলে উল্লেখ করলেন ঈশান। অনেকে মনে করছেন ঈশান রাহুলকে রজনীকান্তের সঙ্গে মজা করে তুলনা টেনেছেন।

এপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় জোর চর্চা। অনেকে ঈশানের এই মন্তব্যের তীব্র সমালোচনাও করেন। কারণ রিহ্যাবে থাকা রাহুল কষ্ট করছেন নিজেকে দ্রুত ফিট করে তুলতে। সেখানে ঈশানের মজার কমেন্ট মানতে পারছেন না অনেকেই।

রাহুল

মে মাসের শুরুতেই ইংল্যান্ডে রাহুলের ডান থাইয়ে অস্ত্রোপচার হয় রাহুলের। অস্ত্রোপচার সফল ভাবেই হয়। উল্লেখ্য, গত ১১ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার অস্ত্রোপচার হল রাহুলের। গত বছর জুনে কুঁচকির চোটের কারণে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছিল।

গত ১ মে কে এল রাহুল আরসিবি-র বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান। বাউন্ডারি রুখে দেওয়ার জন্য রাহুল ছুটেছিলেন। তখনই তিনি পড়ে যান। মাঠেই যন্ত্রণায় ছটফট করেন তিনি। এরপর ফিজিওদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি।

রাহুল

তবে সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত এশিয়া কাপেই ভারতীয় দলে ফিরতে পারেন লোকেশ রাহুল। রিহ্যাব পর্বের পর দ্রুত রাহুলকে ফিট করে তোলাই লক্ষ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের। তবে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরেও খেলা হবে না রাহুলের। তারকা ক্রিকেটারকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। রাহুলকে বিশ্বকাপের আগে পুরো ফিট করে তোলাই লক্ষ্য থিঙ্ক ট্যাঙ্কের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+