দুঃসময় পিছু ছাড়ছে না কেএল রাহুলের, এবার কাবু ভাইরালে
বুধবার থেকে শুরু হতে চলা শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নেই কেএল রাহুল, ভাইরাল ফিভারের জেরে প্রথম টেস্ট মিস করবেন রাহুল।
সময়টা মোটেই ভাল যাচ্ছে না কেএল রাহুলের। সবে চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছিলেন, ঠিক সে সময়েই আবার অসুস্থ তিনি। ভাইরাল জ্বরে আক্রান্ত রাহুল গল টেস্টে ভারতীয় দলে থাকতে পারবেনা না। সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে বিবৃতি জারি করে এখবর সরকারিভাবে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে রাহুলের ডেঙ্গি বা নিউমোনিয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল। কিন্তু সোমবার বিসিসিআইয়ের বিবৃতিতে জানা যায় অত মারাত্মক না হলেও ভাইরাল হয়েছে ভারতীয় এই ক্রিকেটারের। এদিকে রাহুল বিশ্রামে থাকলেও টিম ইন্ডিয়া নিজেদের অনুশীলন জারি রেখেছে। বুধবার থেকে গলে শুরু প্রথম টেস্ট।
ধরমশালা টেস্টের সময় কাঁধে চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন কেএল রাহুল। অস্ত্রোপচারের পর চার মাস মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে খেলতে পারেননি আইপিএল এমনিক চ্যাম্পিয়ন্স ট্রফিও। চোট কাটিয়ে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে যাওয়ার পর ছন্দেই ছিলেন রাহুল। জোরকদমে করছিলেন অনুশীলন। প্রস্তুতি ম্যাচে ৫৮ বলে ৫৪ রান করেন রাহুল।
Work work and more work for @klrahul11 at the nets #TeamIndia pic.twitter.com/ieHeY1aONF
— BCCI (@BCCI) July 21, 2017
Click it and Unblock the Notifications